৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা জোরদারে দেশের বিভিন্ন এলাকায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় ৩৭ হাজার ৮১৪টি পরিবারের নারী প্রধানকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

লিখিত জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে নারী ও শিশুরা উন্নয়নের মূলধারার অংশীদার হিসেবে যুক্ত রয়েছে।'

তিনি আরও বলেন, 'মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গরিব ও অসচ্ছল নারীদের জন্য ভিজিডি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচি, মাতৃ ও শিশু সহায়তা কর্মসূচি, ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং নারী উদ্যোক্তাদের সহায়তায় ‘জয়িতা ফাউন্ডেশন’সহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।'

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, 'ন্যাশনাল টোল ফ্রি হেল্পলাইন, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি), ডিএনএ ল্যাব, ট্রমা কাউন্সেলিং সেন্টার এবং নিরাপদ আবাসন কেন্দ্রের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে।'

মা ও শিশু সহায়তা কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'ভবিষ্যতে সুবিধাভোগীর সংখ্যা ও আর্থিক সহায়তা বৃদ্ধি, পাশাপাশি স্বাস্থ্যসেবা ও পুষ্টি সহায়তা আরও অন্তর্ভুক্ত করা হবে।'

নারী উদ্যোক্তা উন্নয়ন, প্রশিক্ষণ, বিপণন নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নগদ সহায়তার সঙ্গে জীবিকা সহায়তা যুক্ত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

শিশু কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, 'শিশু একাডেমির মাধ্যমে সাংস্কৃতিক প্রশিক্ষণ, শিশু চলচ্চিত্র নির্মাণ, অটিজম সচেতনতা কার্যক্রম এবং পথশিশু পুনর্বাসন কর্মসূচি চালু রয়েছে। পাশাপাশি কর্মজীবী মায়েদের জন্য ডে-কেয়ার সেন্টার এবং ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।'

এছাড়া নদীভাঙন ও দুর্যোগপ্রবণ এলাকায় জানমাল রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নিয়মিত তদারকি ও দ্রুত সংস্কার কাজ পরিচালনার কথাও তুলে ধরেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ