৯৯ শতাংশ পুলিশের সদস্যই সৎ ও দায়িত্বশীল: আইজিপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেন, অল্প কিছু অনিয়ম পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে, তাই অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও জোরদার করা জরুরি।

সোমবার (২০ এপ্রিল) মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত দুই দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা (জানুয়ারি–মার্চ ২০২৬)-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও শক্তিশালী ও জনবান্ধব করা সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্প্রতি চ্যালেঞ্জিং সময় পার করলেও সম্মিলিত প্রচেষ্টায় তা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।

তিনি বলেন, একটি সফল জাতীয় নির্বাচন সম্পন্ন করার মাধ্যমে পুলিশ সদস্যরা নতুন করে আত্মবিশ্বাস অর্জন করেছে এবং জনগণের প্রশংসাও পেয়েছে।

সিআইডিকে দেশের অপরাধ তদন্ত ব্যবস্থার অগ্রণী সংস্থা হিসেবে উল্লেখ করে আইজিপি বলেন, এ সংস্থার পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ বিচার ও আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে। তিনি কর্মকর্তাদের সর্বোচ্চ দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আইজিপি আরও বলেন, প্রতিটি কর্মকর্তা-সদস্যকে নিজেদের কর্মক্ষেত্রকে সুযোগ হিসেবে গ্রহণ করে সক্ষমতা প্রমাণ করতে হবে। সিআইডির তদন্ত কার্যক্রম নিয়ে জনগণের প্রত্যাশা অত্যন্ত উচ্চ। তাই তদন্তের গতি, মান ও সময়মতো নিষ্পত্তি নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি অপরাধের মূল কারণ বিশ্লেষণ করে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন এবং দ্রুত প্রতিক্রিয়ার জন্য রেসপন্স টিম সর্বদা প্রস্তুত রাখার নির্দেশ দেন। একই সঙ্গে মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

পুলিশ বাহিনীর নৈতিকতা ও সততা প্রশ্নবিদ্ধ হলে পুরো প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় উল্লেখ করে আইজিপি বলেন, ব্যক্তিগত স্বার্থ ও অনৈতিকতা থেকে দূরে থেকে পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেন, দুই দিনের ক্রাইম কনফারেন্সে বিভিন্ন ইউনিট তাদের কার্যক্রম, অর্জন ও চ্যালেঞ্জ উপস্থাপন করেছে। সেখান থেকে পাওয়া সুপারিশ অনুযায়ী আগামী তিন মাসে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, একজন সদস্যের ভুলে পুরো সিআইডি বা পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ন হওয়া গ্রহণযোগ্য নয়। সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।

অনুষ্ঠান শেষে সিআইডির বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ