জাতীয়

সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল, নতুন কিউএমজি শাহীনুল হক

সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল, নতুন কিউএমজি শাহীনুল হক

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের রদবদলের চার দিন পর আরও ছয়টি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। এর আগে গত রোববারও এক দফা শীর্ষ পর্যায়ে রদবদল হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)–এর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাৎকালে মহান মুক্তিযুদ্ধসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। মন্ত্রী তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা, সক্রিয় অংশগ্রহণ এবং যুদ্ধের চ্যালেঞ্জিং মুহূর্তের বর্ণনা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারতের সরকার ও সাধারণ জনগণের অকুণ্ঠ সমর্থন বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ জন্য মন্ত্রী ভারতের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২৫ জুলাই, ২০২৬
জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি : সিইসি

জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি : সিইসি

সিইসি আরও বলেন, সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে যেভাবে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, তাতে দেশের নির্বাচনী ইতিহাসে যেকোনো মানদণ্ডে এটিকে একটি ভালো নির্বাচন হিসেবে বিবেচনা করা যায়। তিনি উল্লেখ করেন, উৎসবমুখর পরিবেশে একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করা গেছে বলে নির্বাচন কমিশন বিশ্বাস করে এবং এ স্বীকৃতি সবার কাছ থেকেই মিলছে।

২৫ জুলাই, ২০২৬
ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার

ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন পুলিশ কমিশনার যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ারকে কমিশনারের দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার ডিএমপির পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

২৫ জুলাই, ২০২৬
ওয়ার্ড কমিশনার থেকে মেয়র, প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রিসভায় আরিফুল

ওয়ার্ড কমিশনার থেকে মেয়র, প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রিসভায় আরিফুল

সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার থেকে মেয়র নির্বাচিত হয়েছিলেন আগেই। এবার প্রথমবার সংসদ সদস্য হয়েই আরিফুল হক চৌধুরী জায়গা করে নিলেন তারেক রহমান–এর মন্ত্রিসভায়। দুই দশক পর সরকার পরিচালনায় ফিরতে যাওয়া বিএনপি–র মন্ত্রিসভায় তিনি ২৫ জন পূর্ণমন্ত্রীর একজন। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের শুরুতেই তার কাঁধে দুই মন্ত্রণালয়ের ভার পড়ছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তিনি—এমন তথ্য পাওয়া গেছে। মন্ত্রী হওয়ার খবর পেয়ে সাংবাদিকদের আরিফুল হক বলেন, সবাইকে নিয়ে চলতে চান তিনি এবং দল তৃণমূলের একজন কর্মীকে যেভাবে মূল্যায়ন করেছে, তার প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চান।

২৫ জুলাই, ২০২৬
মন্ত্রিসভায় থাকছেন ৩ নারী এমপি

মন্ত্রিসভায় থাকছেন ৩ নারী এমপি

প্রতিমন্ত্রী হিসেবে সরকারে যুক্ত হয়েছেন বিএনপির পরিচিত দুই নারী নেতা শামা ওবায়েদ ইসলাম ও ফারজানা শারমিন। মন্ত্রণালয় বণ্টন অনুযায়ী ফারজানা শারমিন দায়িত্ব পেয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের। নারী অধিকার সুরক্ষা ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে তাকে এই দ্বৈত দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

২৫ জুলাই, ২০২৬
দুদকের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ: টিআইবি

দুদকের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ: টিআইবি

মঙ্গলবার (৩ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ‘দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ হতাশাজনক হলেও তা অপ্রত্যাশিত নয়। দেশের রাজনীতি ও আমলাতন্ত্রে গুরুত্বপূর্ণ নজরদারি সংস্থাগুলোকে পছন্দের নেতৃত্বের আওতায় রাখার সংস্কৃতি দীর্ঘদিনের। দুদকের মতো প্রতিষ্ঠানকে দলীয় ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত রাখার বাস্তব অনুশীলন এখনও ক্ষমতার কাঠামোর কাছে অগ্রহণযোগ্য বলেই প্রতীয়মান হয়।’

২৫ জুলাই, ২০২৬
বাবা ছিলেন জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী, মেয়ে তারেক রহমানের

বাবা ছিলেন জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী, মেয়ে তারেক রহমানের

প্রতিমন্ত্রী হিসেবে সরকারে যুক্ত হয়েছেন বিএনপির পরিচিত দুই নারী নেতা শামা ওবায়েদ ইসলাম ও ফারজানা শারমিন। মন্ত্রণালয় বণ্টন অনুযায়ী ফারজানা শারমিন দায়িত্ব পেয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের। নারী অধিকার সুরক্ষা ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে তাকে এই দ্বৈত দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বাবা ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর মন্ত্রিসভার সদস্য। সেই রাজনৈতিক ধারাবাহিকতায় এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–এর মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার ফরিদপুর–২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

২৫ জুলাই, ২০২৬
নতুন মন্ত্রিপরিষদের নয় জন বাদে ৪০ জনই নতুন

নতুন মন্ত্রিপরিষদের নয় জন বাদে ৪০ জনই নতুন

ত্রয়োদশ সংসদের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ৪৯ জনের মধ্যে ৪০ জনই আগে কখনো মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন করেননি। বাকি নয়জনের বিভিন্ন সংসদে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। তারেক রহমান–এর নেতৃত্বে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকার শপথ নেয়।

২৫ জুলাই, ২০২৬
ত্রয়োদশ সংসদের শপথের চতুর্থ ধাপে এককভাবে শপথ নিলেন জোনায়েদ সাকি

ত্রয়োদশ সংসদের শপথের চতুর্থ ধাপে এককভাবে শপথ নিলেন জোনায়েদ সাকি

এদিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ নিয়ে প্রাথমিকভাবে অনীহা প্রকাশ করলেও শেষ পর্যন্ত শপথ নেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। তাদের সঙ্গে শপথে অংশ নেন স্বতন্ত্র সংসদ সদস্যরাও। নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারায় বিএনপির সঙ্গে শপথে অংশ নিতে না পারা ইশরাক হোসেনও পরে শপথ গ্রহণ করেন।

২৫ জুলাই, ২০২৬
৩টি আসনের ফলাফল স্থগিত রাখল ইসি

৩টি আসনের ফলাফল স্থগিত রাখল ইসি

নির্বাচন কমিশন (ইসি) আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এই বিষয়টি নিয়ে পৃথক তিনটি চিঠি জারি করা হয়েছে। চট্টগ্রাম-৪ আসনের জন্য ইসির চিঠিতে বলা হয়েছে, মোহাম্মদ আসলাম চৌধুরী ওই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। তবে আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪১/২০২৬-এর চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফল প্রকাশ করা যাবে না।

২৫ জুলাই, ২০২৬
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দালালের জায়গা হবে না: সমাজকল্যাণ মন্ত্রী

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দালালের জায়গা হবে না: সমাজকল্যাণ মন্ত্রী

বিএনপির অন্যতম নির্বাচনি অঙ্গীকার ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর সুযোগ থাকবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন। তিনি জানান, সরকার সরাসরি ৫০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দেবে এবং এ কার্যক্রমে কোনো নির্দিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠান যুক্ত থাকবে না। ফলে সুবিধাভোগীরা নিজের পছন্দ অনুযায়ী যে কোনো উপায়ে এই সেবা গ্রহণ করতে পারবেন। ফ্যামিলি কার্ড বাস্তবায়নের সঙ্গে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধিও যুক্ত থাকবেন না।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু