রোববার (২৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। আনোয়ার পাশা এর আগে পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ শাখা-১ এর উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিবকে এনআইডি মহাপরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো।
এর আগে, এনআইডির ডিজি ছিলেন অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবির। গত ১৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় তাকে।
এনআইডি ব্যবস্থাপনা বাংলাদেশের নাগরিকত্ব ও নির্বাচন ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ইস্যু, তথ্য হালনাগাদ এবং নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম এই অনুবিভাগের মাধ্যমে পরিচালিত হয়।