আরও ১৯ জেলায় শুরু হলো ‘ফুয়েল পাস’ নিবন্ধন কার্যক্রম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দেশজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও শৃঙ্খলাপূর্ণ করতে ‘ফুয়েল পাস’ কার্যক্রমের আওতা আরও বিস্তৃত করা হয়েছে। এর অংশ হিসেবে দেশের আরও ১৯টি জেলায় আজ সোমবার (২০ এপ্রিল) থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন যুক্ত হওয়া জেলাগুলো হলো— গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম। এসব জেলায় আজ থেকেই মোটরসাইকেল নিবন্ধনের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে ১৮ এপ্রিল জানানো হয়, পাইলট কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন মেট্রো এবং বিভাগীয় শহরের নিবন্ধিত মোটরসাইকেলগুলোকে কিউআর কোডভিত্তিক এই সিস্টেমের আওতায় আনা হয়েছে।

চলতি মাসের ৯ এপ্রিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করে। এই অ্যাপের মাধ্যমে ফিলিং স্টেশনে জ্বালানি গ্রহণ প্রক্রিয়াকে ডিজিটাল, নিয়ন্ত্রিত ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুরুতে এটি শুধু মোটরসাইকেলের জন্য উন্মুক্ত করা হলেও সফল পাইলটিং শেষে ধাপে ধাপে সব ধরনের যানবাহনের জন্য চালু করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই নিবন্ধন কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী