শহর ও আন্তঃজেলা বাসে ২২ পয়সা ভাড়া বাড়ানোর আলোচনা, সিদ্ধান্ত কাল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জ্বালানি তেলের দাম বাড়ার পর গণপরিবহনের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। সিটি ও আন্তজেলা বাসে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে ভাড়া পুনর্নির্ধারণ কমিটি নীতিগতভাবে একমত হলেও তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত হতে পারে।

রোববার রাতে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে ১২ সদস্যের ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শুরু হওয়া সভা রাত ১০টার দিকে শেষ হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বৈঠকে অংশ নেওয়া কমিটির এক সদস্য জানান, সিটি ও আন্তজেলা বাসের ভাড়া বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে এবং একটি অভিন্ন অবস্থানে পৌঁছানো গেছে। আলোচনায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বর্তমান প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪৫ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬৭ পয়সা এবং আন্তজেলা বাসে ২ টাকা ১২ পয়সা থেকে ২ টাকা ৩৪ পয়সা করার প্রস্তাবে সমঝোতা হয়েছে। ফলে উভয় ক্ষেত্রেই প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়টি সামনে এসেছে।

তবে এই প্রস্তাব এখনো আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়নি বা কোনো রেজল্যুশনে সই সম্পন্ন হয়নি। আগামীকাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত প্রস্তাব নির্ধারণ করা হবে। এরপর প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন ভাড়া কার্যকর করা হবে। এ কারণে প্রস্তাবিত ভাড়ায় সামান্য পরিবর্তন হতে পারে।

বৈঠকে বাসমালিকপক্ষ যানবাহনের যন্ত্রাংশের দাম বৃদ্ধি এবং পরিচালন ব্যয় বেড়ে যাওয়ার বিষয় তুলে ধরে ভাড়া বাড়ানোর দাবি জানায়। এসব বিষয় বিবেচনায় নিয়েই ভাড়া বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

বিআরটিএ কর্মকর্তারা জানান, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে ব্যয় বিশ্লেষণ করা হয় এবং ১২ সদস্যের কমিটির সুপারিশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে মন্ত্রণালয় গেজেট প্রকাশের মাধ্যমে নতুন ভাড়া কার্যকর করে। প্রচলিত নিয়ম অনুযায়ী, জ্বালানি তেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়লে বাসভাড়া এক পয়সা বাড়ে এবং কমলে একই হারে কমে।

এর আগে শনিবার রাতে সরকার জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে। এতে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং পেট্রলের দাম ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯