সীমান্তে লাশ মাড়িয়ে দুটো দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না'

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
লালমনিরহাটের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, সীমান্তে লাশের ওপর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রকৃত বন্ধুত্ব গড়ে উঠতে পারে না। একই সঙ্গে তিনি সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

শুক্রবার (১৫ মে) নিজের ফেসবুক পোস্টে ড. আসিফ নজরুল বলেন, 'গত ১৩ মে লালমনিরহাটের আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন খাদেমুল ইসলাম। নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড একাধিকবার ঘটেছে।'


সীমান্ত হত্যার ধরন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, 'কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা সম্ভব। প্রয়োজনে ফাঁকা গুলি ছুড়ে সতর্কও করা যেতে পারে। কিন্তু বাস্তবে গ্রেপ্তার, সতর্কতামূলক গুলি কিংবা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায় না; বরং সরাসরি গুলিতে বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনাই ঘটছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।'

ড. আসিফ নজরুল আরও বলেন, 'আমি বরাবরই সীমান্ত হত্যার বিরুদ্ধে সোচ্চার। অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকাকালেও এসব ঘটনার প্রতিবাদ জানানো হতো, কৈফিয়ত তলব করা হতো এবং সীমান্তে কঠোর অবস্থান নেওয়া হয়েছিল।'

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কারণ, সীমান্তে লাশ মাড়িয়ে দুটো দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ