দেশে স্থিতিশীলতা নষ্ট করতে একটি শ্রেণির সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দেশে বর্তমান স্থিতিশীলতা বিনষ্ট করার উদ্দেশ্যে একটি বিশেষ শ্রেণি সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি মির্জা রুহুল আমিন মিলনায়তনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে টিন, নগদ অর্থ বিতরণ এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণকে মিথ্যা প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আপনাদের প্রতি আমার অনুরোধ—কখনো বিচলিত হবেন না। যারা মিথ্যা প্রচারণা চালায়, তাদের প্রশ্রয় দেবেন না। দুর্ভাগ্যজনকভাবে দেশে এমন একটি শ্রেণির সৃষ্টি হয়েছে, যারা স্থিতিশীলতা নষ্ট করতে চায়।'

তিনি আরও বলেন, 'জনগণ ঐক্যবদ্ধভাবে ৫ আগস্ট একটি ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছে। ঠাকুরগাঁওয়ে বহু আন্দোলন হয়েছে। গত ১৭ বছর ধরে আমাদের দল ও জোট আন্দোলন চালিয়ে গেছে, ছাত্র-জনতা একসঙ্গে লড়াই করেছে। এখানে প্রায় ১৩ জন শহীদ হয়েছেন। তাঁদের আত্মত্যাগ একটি সুন্দর বাংলাদেশের জন্য। সেই ত্যাগের মূল্য আমাদের দিতে হবে। আমরা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও উন্নত বাংলাদেশ গড়তে চাই।'

উত্তরের জেলাগুলোর উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, 'এলজিআরডির আওতায় দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সড়কসহ অবকাঠামো উন্নয়নে প্রায় দেড় হাজার কোটি টাকার একটি প্রকল্প চলমান রয়েছে।'
 
এছাড়া ঠাকুরগাঁওয়ের জন্য পৃথকভাবে আরও দেড় হাজার কোটি টাকার নতুন প্রকল্প নেওয়া হয়েছে, যা শিগগিরই বাস্তবায়ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির