মুক্তিযুদ্ধে রবীন্দ্রসংগীত ছিল প্রেরণার উৎস: কবিগুরুর জন্মদিনে প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে কবিগুরুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কবির বিদেহী আত্মার শান্তি কামনা করে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে রবীন্দ্র-দর্শনের প্রাসঙ্গিকতার কথাও তুলে ধরেছেন।

বৃহস্পতিবার (৭ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, 'বাংলা সাহিত্যের মহোত্তম কণ্ঠস্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।'

বিশ্বশান্তি ও মানবকল্যাণই ছিল কবির সৃজনশীলতার মূল অন্বেষা উল্লেখ করে তিনি বলেন, 'কাব্য, সংগীত, ছোটগল্প, উপন্যাস, নাটক, নৃত্যনাট্য ও চিত্রকলায় রবীন্দ্রনাথ মানুষ, মানবতা, প্রেম, শান্তি ও প্রকৃতির জয়গান গেয়েছেন অনন্য শিল্পসুষমায়।'

প্রধানমন্ত্রী বলেন, 'যুক্তিবোধ ও মানবকল্যাণের চিন্তা থেকেই রবীন্দ্রনাথ আন্তর্জাতিকতার বাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন। তার সাহিত্য ও দর্শন আজও বাংলা ভাষাভাষী মানুষের চিন্তা ও সংস্কৃতির অমূল্য সম্পদ হয়ে আছে।'

জাতীয় জীবনে বিশ্বকবির অবদান স্মরণ করে তিনি বলেন, 'মহান মুক্তিযুদ্ধের সময় রবীন্দ্রনাথের গান বাঙালির প্রেরণার বিশেষ উৎস হয়ে উঠেছিল। শাশ্বত বাংলার মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ও জীবনচিত্র বিশ্বস্ততার সঙ্গে উঠে এসেছে রবীন্দ্রসাহিত্যে। সাধারণ মানুষের কথা বলার মধ্য দিয়েই রবীন্দ্রনাথ পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।'

প্রধানমন্ত্রী আরও বলেন, 'রবীন্দ্রনাথের অনবদ্য সৃষ্টি ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ আজ বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে প্রতিষ্ঠিত। ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি বিশ্বসাহিত্যে প্রথম এশীয় হিসেবে সর্বোচ্চ স্বীকৃতি লাভ করেন।'

বর্তমান বিশ্বে যুদ্ধ-সংঘাত, উগ্রবাদ ও জাতিগত সহিংসতার প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'বহুত্ববাদ, অহিংসা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে কবি বিশ্ববাসীর কাছে বাংলার মরমি চেতনাকে পৌঁছে দিয়েছেন।'

শিক্ষা নিয়ে রবীন্দ্রনাথের ভাবনার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, 'নতুন প্রজন্মকে সুশিক্ষায় আলোকিত করতে তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। পুথিগত শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষার ওপরও তিনি সমান গুরুত্বারোপ করেন।'

সবশেষে রবীন্দ্র-জন্মবার্ষিকীর আয়োজন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা?