‘আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না’, মির্জা ফখরুলের আক্ষেপ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পরও দেশের রাজনীতি সুন্দর ও পরিচ্ছন্ন হয়ে উঠতে পারেনি বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

শুক্রবার (৮ মে) দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার পতিসর রবীন্দ্র কাচারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে  জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'আমরা সারাজীবন রাজনীতির মধ্যেই কাটিয়ে দিয়েছি। কিন্তু আমাদের রাজনীতি এখনো সুন্দর না, পরিচ্ছন্ন না। মানুষ বারবার পরিবর্তনের জন্য লড়াই করেছে, প্রাণ দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই পরিবর্তন পুরোপুরি আসেনি।'

তিনি বলেন, 'জুলাইয়ে আমাদের সন্তানেরা সবাই মিলে যে আন্দোলন করেছে, আমরা একে জুলাই যুদ্ধ বলি। সেই আন্দোলনের মাধ্যমে পরিবর্তন এসেছে, নতুন নির্বাচন হয়েছে। মানুষ নতুন সরকারের প্রতি আশা নিয়ে আছে।'

মন্ত্রী অভিযোগ করে বলেন, 'যারা ফ্যাসিস্ট ছিল, তারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। অর্থনীতি লুটপাট করে বিদেশে পাচার করেছে। ব্যাংকিং খাত ও প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে। সেই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করেই আমরা আজকের অবস্থানে এসেছি।'

তবে এখনো বিভিন্ন পক্ষ পরিবর্তনের ধারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দেশে নতুন করে কোনো অস্থিরতা সৃষ্টি না করতে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান মির্জা ফখরুল।

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচারণ করে তিনি বলেন, 'রবীন্দ্রনাথ এই অঞ্চলে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করেছিলেন। কৃষকদের দুঃখ-দুর্দশা দেখে তিনি কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। কৃষিকে আধুনিক করতে নতুন প্রযুক্তি ও কৃষি উপকরণ ব্যবহারের উদ্যোগ নিয়েছিলেন।'

তিনি আরও বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বমানবতার কবি। তার সাহিত্য, গান ও নাটক আমাদের জীবনকে সমৃদ্ধ করে। ‘গীতাঞ্জলি’র মাধ্যমে গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন তিনি।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির