রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে আমেরিকার ছাড়ের তথ্যটি ‘বিভ্রান্তিকর’: জ্বালানি মন্ত্রণালয়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ৬০ দিনের ছাড় সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সংবেদনশীল এ ধরনের তথ্য প্রকাশ জাতীয় জ্বালানি নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, ১৭ এপ্রিল বিভিন্ন দৈনিক পত্রিকায় বাংলাদেশের জন্য রাশিয়ান জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের নতুন ৬০ দিনের ছাড়ের বিষয়ে প্রকাশিত সংবাদ বিভাগের নজরে এসেছে। তবে এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কোনো অনুমোদিত কর্মকর্তা গণমাধ্যমকে কোনো তথ্য, নিশ্চিতকরণ বা মন্তব্য দেননি বলে স্পষ্ট করা হয়েছে।

এছাড়া ১১ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত কথিত ৬০ দিনের ছাড় কিংবা রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল আমদানির কোনো পরিকল্পনা সম্পর্কেও বিভাগ কোনো সংবাদমাধ্যম বা সাংবাদিককে তথ্য দেয়নি বলে জানানো হয়েছে।

বার্তায় আরও বলা হয়, রাশিয়ান জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের কোনো ছাড়, অথবা বাংলাদেশ কর্তৃক রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল ক্রয়ের কোনো প্রস্তাব, সিদ্ধান্ত বা উদ্যোগ সম্পর্কে বিভাগের কাছে কোনো সরকারি বা হালনাগাদ তথ্য নেই।

জ্বালানি বিভাগের কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রকাশিত এসব সংবাদ বিভাগের অনুমোদিত তথ্যের ভিত্তিতে নয় বলেও জানানো হয়েছে। এ ধরনের সংবেদনশীল তথ্য প্রকাশ জাতীয় জ্বালানি নীতি ও আন্তর্জাতিক সম্পৃক্ততায় বিভ্রান্তি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে বিভাগটি।

উল্লেখ্য, ১১ এপ্রিল বাংলাদেশকে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিলের খবর প্রকাশিত হয়, যা ৯ জুন পর্যন্ত কার্যকর থাকবে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির