ইন্টারপোলের সহায়তায় আসামিকে দেশে আনলো পিবিআই

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইন্টারপোলের সহায়তায় সংযুক্ত আরব আমিরাত থেকে হত্যা মামলার আসামি আরিফ সরকারকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেফতার আরিফ সরকার (৪০) নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিন সরকারের ছেলে। তিনি নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

বুধবার তাকে আদালতে হাজির করা হয়। বৃহস্পতিবার পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল এ তথ্য জানান।

তার ভাষ্য অনুযায়ী, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ আরিফ সরকারকে গ্রেফতার করে। পরে বিষয়টি বাংলাদেশ পুলিশকে জানানো হলে পিবিআই ও পুলিশ সদর দপ্তরের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল দুবাই গিয়ে তাকে দেশে ফিরিয়ে আনে। দেশে আনার পর তাকে আদালতে সোপর্দ করা হয়।

নিহত আলহাজ্ব মো. হারুনুর রশিদ খান নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি পরিকল্পিতভাবে তার নিজ বাসভবনে পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ৩১ মে তিনি মারা যান। এ ঘটনায় ২৭ ফেব্রুয়ারি নিহতের ছেলে আমানুর রশিদ খান বাদী হয়ে শিবপুর মডেল থানায় আরিফ সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

প্রথমে থানা পুলিশ মামলার তদন্ত করলেও পরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের নির্দেশে ২০২৩ সালের ২৩ জুন পিবিআই নরসিংদী জেলা তদন্তভার গ্রহণ করে।

তদন্তে আরিফ সরকারের সম্পৃক্ততার সুস্পষ্ট তথ্যপ্রমাণ পাওয়ার পর তার বিদেশে অবস্থানের বিষয়টি নিশ্চিত করতে পিবিআই পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখার মাধ্যমে আবেদন করে। পরবর্তীতে তিনি দুবাইয়ে অবস্থান করছেন নিশ্চিত হওয়ার পর আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

মামলার তদন্ত শেষে গত বছরের ২৪ নভেম্বর পিবিআই আরিফ সরকারসহ অন্য আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

পিবিআই প্রধান আরও জানান, ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ আরিফ সরকারকে আটকের পর বাংলাদেশ পুলিশকে অবহিত করে। পরে পিবিআই ও পুলিশ সদর দপ্তরের সমন্বয়ে গঠিত বিশেষ দল তাকে ৬ মে দুবাই থেকে দেশে নিয়ে আসে।

এ মামলার আরেক আসামি মহসীনকেও এর আগে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম