আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় ঐতিহাসিক দিন। ১৯৭১ সালে আজকের দিনেই তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে (মুজিবনগর) শপথ গ্রহণ করে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। দিনটি উপলক্ষে বিগত বছরগুলোতে সরকারিভাবে নানা আয়োজন থাকলেও এবছর কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না।

মুজিবনগর সরকারকে বলা হয় ‘স্বাধীনতার আতুর ঘর'। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি ও তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়। প্রধান সেনাপতি নিযুক্ত হন এম এ জি ওসমানীকে। পরবর্তীতে এই সরকার ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদান করে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে তুলে ধরে।
 
তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ শপথ গ্রহণের স্থান মেহেরপুরের বৈদ্যনাথতলার নামকরণ করেন ‘মুজিবনগর’। শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে ‘গার্ড অব অনার’ দেন ১২ জন আনসার সদস্য।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলা চালানোর পর ২৬ মার্চ শুরু হয় স্বাধীনতার লড়াই। মুক্তিযুদ্ধের নেতৃত্ব, আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গঠন করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই সরকারকে ‘স্বাধীনতার আতুর ঘর’ বলা হয়। পরে মুজিবনগর সরকারের নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম