এর আগে রাত ১১টা ৩৫ মিনিটে বিমানবন্দরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক জানান, আজ মোট ১৪টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬টি, সৌদি আরবের সাউদিয়ার ৩টি এবং ফ্লাইনাসের ৩টি ফ্লাইট রয়েছে।
এ বছর মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।
এছাড়া, ১৭১ সদস্যের একটি মেডিক্যাল টিম ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছে বলে জানানো হয়েছে।
হজচুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি যাত্রীদের মধ্যে সৌদি এয়ারলাইন্স সাউদিয়া ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ হজযাত্রী পরিবহন করবে।
চলতি বছরের প্রি-হজ ফ্লাইট ২১ মে শেষ হবে। এ সময়ের মধ্যে মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০২টি, সাউদিয়ার ৭৫টি এবং ফ্লাইনাসের ৩০টি ফ্লাইট রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং চলবে ১ জুলাই পর্যন্ত।