রাজধানীতে এখন আর শীর্ষ সন্ত্রাসী নেই: ডিএমপি কমিশনার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রাজধানীতে বর্তমানে উল্লেখযোগ্য কোনো শীর্ষ সন্ত্রাসীর অস্তিত্ব নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

শনিবার (২ মে) সকালে কারওয়ান বাজারে নতুন একটি পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, 'সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা একটি চলমান প্রক্রিয়া এবং এটি নিয়মিতভাবেই করা হচ্ছে। রাজধানীতে এখন শীর্ষ সন্ত্রাসী তেমন নেই। যারা তৎপরতা চালানোর চেষ্টা করছে, তারা মূলত শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী অথবা তাদের নাম ব্যবহার করে সক্রিয় কিছু অসাধু চক্র।'

তিনি আরও বলেন, 'এসব চক্র পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলেও পুলিশ তাদের দমনে সম্পূর্ণভাবে সক্রিয় রয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।'

চাঁদাবাজিসহ যেকোনো ধরনের অপরাধ কঠোরভাবে দমন করা হবে বলে সতর্ক করেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, 'পুলিশ গোপনে ও নিয়মিতভাবে অপরাধীদের ওপর নজরদারি চালাচ্ছে এবং কেউ মাথাচাড়া দিয়ে উঠলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।'

এ সময় তিনি সাধারণ জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য পুলিশ কর্মকর্তারা আশা প্রকাশ করেন, কারওয়ান বাজারে নতুন পুলিশ ক্যাম্পটি এলাকাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশ সদ্য. এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন সদ্য. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো সদ্য. শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সদ্য. প্রতি লিটার জেট ফুয়েলের দাম বাড়ানো হলো ৬ টাকা ৩২ পয়সা সদ্য. এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি সদ্য. এআইয়ের প্রভাবে বেকারত্ব বাড়ার বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ সদ্য. আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে সদ্য. সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ সদ্য. শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশ সদ্য. এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন সদ্য. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো সদ্য. শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সদ্য. প্রতি লিটার জেট ফুয়েলের দাম বাড়ানো হলো ৬ টাকা ৩২ পয়সা সদ্য. এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি সদ্য. এআইয়ের প্রভাবে বেকারত্ব বাড়ার বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ সদ্য. আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে সদ্য. সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ