৭ নভেম্বর সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ নভেম্বর, ২০২৬ ১৯:৪৩:৪৩
ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় ছুটি থাকবে। এদিন কারখানাগুলোতে সাধারণ ছুটি কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এর আগে গত ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ৭ নভেম্বরকে বার্ষিক সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয়। মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে এ ছুটি নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়।

সরকারি ছুটির এ সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে এবার দেশের তৈরি পোশাক খাতেও ছুটি ঘোষণা করল বিজিএমইএ। ফলে আগামী ৭ নভেম্বর দেশের পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশ সদ্য. এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন সদ্য. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো সদ্য. শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সদ্য. প্রতি লিটার জেট ফুয়েলের দাম বাড়ানো হলো ৬ টাকা ৩২ পয়সা সদ্য. আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে সদ্য. এআইয়ের প্রভাবে বেকারত্ব বাড়ার বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ সদ্য. সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ সদ্য. মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী সদ্য. শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশ সদ্য. এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন সদ্য. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো সদ্য. শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সদ্য. প্রতি লিটার জেট ফুয়েলের দাম বাড়ানো হলো ৬ টাকা ৩২ পয়সা সদ্য. আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে সদ্য. এআইয়ের প্রভাবে বেকারত্ব বাড়ার বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ সদ্য. সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ সদ্য. মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী