ট্যুরিস্ট ভিসা নিয়ে অবশেষে যে সুখবর দিল ভারত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দীর্ঘ সময়ের স্থবিরতার পর অবশেষে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম স্বাভাবিক করার ইঙ্গিত পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আগামী ৬ মে থেকে এই ভিসা প্রক্রিয়া পুনরায় চালু হতে পারে বলে আলোচনা চলছে।

শনিবার (২ মে) ভারতীয় কেন্দ্রীয় সরকারের এক প্রশাসনিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি মাসেই পর্যটক ভিসা পুনরায় চালু করা সম্ভব হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে।

তিনি আরও জানান, বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়টি বর্তমানে উচ্চপর্যায়ের পর্যবেক্ষণে রয়েছে। এ বিষয়ে একটি কমিটিও কাজ করছে, যার নেতৃত্বে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে তিনি ইতিবাচক অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।

একইসঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের একটি প্রতিবেদনও এ সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিকে, ভিসা কার্যক্রম পুনরায় চালুর সম্ভাবনার খবরে ভারতের কলকাতার পার্ক স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট এলাকার ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, বাংলাদেশি পর্যটকদের আগমন আবার শুরু হলে পর্যটন ও খুচরা ব্যবসা ঘুরে দাঁড়াবে।

এর আগে গত ৭ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফর করেন। সফরকালে তিনি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে ভিসা প্রক্রিয়া সহজ ও স্বাভাবিক করার বিষয়ে একাধিক বৈঠক করেন বলে জানা গেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা?