তার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে শোক প্রকাশ করেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে পরিবারের সদস্য ও সহকর্মীরা দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
সদ্য ঘোষিত ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে।