মেধা বিকাশে স্কুল ভিত্তিক ইসলামী কুইজের আয়োজন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

 নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো “স্কুল ভিত্তিক ছোটদের ইসলামিক কুইজ প্রতিযোগীতা ২০২৫” এর প্রথম পর্ব।
বৃহস্পতিবার (২২ মে) সকালে রিয়েল টাচ্ ট্রাভেল ইন্টারন্যাশনাল এর তাহমিদ হজ্ব কাফেলার উদ্যোগে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে এর প্রথম পর্ব কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজকদের মতে, স্কুলের শিক্ষার্থীদের সাধারণ সিলেবাসের অতিরিক্ত চাপের কারণে অনেক সময় ইসলামিক জ্ঞানের বিষয়ে পড়াশোনায় ঘাটতি দেখা যায়। সে বিষয়টি ভেবে তাহমিদ হজ্ব কাফেলা ও ইনাআতুল ইনসান ফাউন্ডেশন যৌথভাবে স্কুলের ছাত্রদের জন্য ব্যতিক্রমী আয়োজন নিয়ে কাজ করছে। নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে স্কুল ভিত্তিক ছোটদের ইসলামিক কুইজ প্রতিযোগিতা কার্যক্রম ধারাবাহিক ভাবে চলবে।
রবিবার (২৫ মে) নারায়ণগঞ্জ হাই স্কুল এরপর আদর্শ স্কুল, মর্গান স্কুল , ফিলোসোফিয়া ইংলিশ মিডিয়াম স্কুল, লাইসিয়াম ইংলিশ মিডিয়াম স্কুল সহ সকল স্কুলেই ধারাবাহিক ভাবে এ কার্যক্রম চলবে বলে জানান কুইজের আয়োজক প্রতিষ্ঠান।
ক গ্রুপে ৩য়-৫ম শ্রেণি এবং খ গ্রুপে ৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ রয়েছে বলে জানান তাহমিদ হজ্ব কাফেলা এর ডিরেক্টর, গলাচিপা জামে মসজিদের সাবেক খতিব, কুমিল্লা জেলার তিলিপ দরবারের সাহেবজাদা মুফতী শাহ রিয়াজ উদ্দিন গণী।
তিনি আরও বলেন, “আমরা সকল ছাত্র-ছাত্রীদেরকে অংশ গ্রহণের জন্য অনুরোধ করছি। প্রতিটি স্কুলেই আমরা উত্তির্ণ ছাত্র-ছাত্রীদেরকে আলাদা আলাদা পুরস্কারের ব্যবস্থা করেছি। সকল স্কুলে প্রতিযোগিতার পরে আমরা বৃহৎ আকারে প্রতিযোগিতার আয়োজন করব। প্রথম স্থান অর্জনকারীকে পবিত্র উমরাহর টিকেট , ২য় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য উমরাহর ভিসার ব্যবস্থা সহ সেরা ২০জন বিজয়ীর জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হবে। ইনশাআল্লাহ”
প্রথম পর্বের  আয়োজনে উপস্থিত ছিলেন অত্র স্কুলের  প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তাহমিদ হজ্ব কাফেলা এর ডিরেক্টর, গলাচিপা জামে মসজিদের সাবেক খতিব, কুমিল্লা জেলার তিলিপ দরবারের সাহেবজাদা মুফতী শাহ রিয়াজ উদ্দিন গণী, নারায়ণগঞ্জ সিটি কেন্দ্রীয় জামে মসজিদের সানি ইমাম মাওলানা জাকারিয়া মোমেন, একতা সাইনের প্রোপ্রাইটর মোহাম্মদ জসিম উদ্দিন ও মোহাম্মদ হোসেন হ্যাপি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির