মাদারীপুরে বিশ্ব মানবাধিকার সংস্থার আলোচনাসভা অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে বিশ্ব মানবাধিকার সংস্থার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজার হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ-এর চেয়ারম্যান, বিশিষ্ট কবি ও কলামিস্ট মো. ওহিদুজ্জামান।

পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, ফুলেল শুভেচ্ছা বিনিময় ও লাল ফিতা কেটে নবগঠিত মাদারীপুর জেলা শাখার সদস্যদের কার্ড পরিয়ে আনুষ্ঠানিকভাবে পরিচিত করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অব বাংলাদেশ-এর মাদারীপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ‘আরাফ বাংলাদেশ’-এর পরিচালক মো. শাওন করিম। সঞ্চালনায় ছিলেন আরাফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাংবাদিক সুজন হোসেন রিফাত।

এসময় আরও উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু সুশান্ত কুমার হালদার, মানবাধিকার নেতা কাওসার আলম মিঠু, রাজৈর থানার অফিসার তরিকুল ইসলাম তারেক, সাবেক ব্যাংক কর্মকর্তা সমীর চন্দ্র সরকার, কলেজ শিক্ষক মঞ্জুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হাওলাদার, বিশ্ব মানবাধিকার সংস্থা মাদারীপুর জেলা শাখার সভাপতি সীমানা হোসেন সীমান্ত, সাধারণ সম্পাদক সুমন খান, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু রাজেন্দ্র নাথ হালদার, প্রচার সম্পাদক সান্ত পান্ডে, পলাশ চন্দ্র ভৌমিক, সঞ্জয় দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ