কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

সদ্য সংবাদ ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২৫:৩৩
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ওই রাতেই তিনজনকে আটক করা হয়। পরে সোমবার রাতেও অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর এখলাস হায়াত সরোয়ার, পৌর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মজনু, যুবলীগ নেতা আবদুর রাজ্জাক, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনের ছেলে নিয়ামুল হক, যুবলীগ নেতা আতিক হাসান এবং সোহাগ সিকদার।

পুলিশের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে রোববার বিকেলে সখীপুরের দাড়িয়াপুর এলাকায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি ঝটিকা মিছিল বের হওয়ার তথ্য পাওয়া যায়। পরে মিছিলটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর কয়েক ঘণ্টার মধ্যেই উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান শুরু হয়।

পরদিনও গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখে পুলিশ। দুই দিনের অভিযানে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় অজ্ঞাতনামা সাত আসামিকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অভিযান সামনে আরও চলবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ