লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের পর নির্বাচন কেন্দ্রিক সংকট উত্তরণ হয়েছে কি ?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের পর আপাতদৃষ্টিতে ‘নির্বাচন কেন্দ্রিক সংকট উত্তরণকরা গেছে মনে হলেও সত্যিকার অর্থেই সে সংকট কতটা দূর হয়েছে তা নিয়ে আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক নেতা ও বিশ্লেষকদের ধারণা, প্রকৃত অর্থে রাজনৈতিক জটিলতা এখনো কাটেনি, বরং সামনের সময়টায় ‘রাজনৈতিক মেরুকরণ আরও জটিল হয়ে উঠতে পারে বলেও বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন। গভীর এক অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে দৈনিক সোজাসাপটার প্রতিবেদকের কাছে।  

লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকে শুধুমাত্র নির্বাচনের সময়সীমা নয় দেশের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছে সরকার এবং বিএনপি। তবে বৈঠকের সম্ভাব্য ফলাফল, রাজনীতিতে এর তাৎপর্য এবং অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া ,এমন নানা বিষয় নিয়ে এখন বাংলাদেশের রাজনৈতিক মহলে চলছে ব্যাপক আলোচনা।

 লন্ডনে এমন বৈঠকের পরে বৈঠক নিয়ে জায়ামতে ইসলামীর নেতৃবৃন্দরা তাঁদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, বিএনপির সঙ্গে আলোচনা করে সরকার যেভাবে ব্রিফিং ও বিবৃতি দিয়ে বৈঠকের বিষয়বস্তু প্রকাশ করেছে তাতে ‘একটি বিশেষ দলের প্রতি অনুরাগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে।

অন্যদিকে, নতুন দল এনসিপি এক বিবৃতিতে বলেছে, ‘জুলাই সনদ কার্যকর করা ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন-সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হওয়া উচিত। দলটির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব বলছেন, তারা আশা করছেন, বিএনপি এখন এই দুই ইস্যুতে সহযোগিতা করবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলছেন, পর্দার আড়ালে এমন কিছু নেগোসিয়েশন হয়েছে যাতে বিএনপিকে কিছু ছাড় দিতে হয়েছে। তবে দুই নেতার দেড় ঘণ্টার বৈঠকে নির্বাচনের তারিখ চূড়ান্ত করা গেলো না কেন- সেই প্রশ্নও করছেন কেউ কেউ।

এছাড়া নির্বাচন ছাড়াও সরকারের তিন উপদেষ্টাদের পদত্যাগ ও দলীয় নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথের দাবিতে সরকারকে বিএনপি ছাড় দিলো কী-না কিংবা এ দুটি বিষয়ে দলটির অবস্থান এখন কী হবে তা নিয়ে আলোচনা হচ্ছে।

 

আগের দাবি নিয়ে কি বিএনপি এখন নমনীয়?

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে শুক্রবার বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই বৈঠকের মাধ্যমে বিএনপির একক নেতা হিসেবে তারেক রহমানের একটি আনুষ্ঠানিক শো-ডাউন হয়ে গেলো বলে মনে করেন অনেক বিশ্লেষক।

অন্যদিকে, বৈঠকের আগে তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

আবার বৈঠকের পর যে যৌথ ব্রিফিং হয়েছে তাতে খলিলুর রহমানের সঙ্গেই উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

যদিও কয়েক সপ্তাহ আগেই রাখাইনের জন্য মানবিক করিডর ইস্যুতে সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্ব তৈরির দায়ে খলিলুর রহমানকে অভিযুক্ত করে তার পদত্যাগ চেয়েছিল বিএনপি।

 

সেসময় প্রধান উপদেষ্টার সাথে ঢাকায় বিএনপির নেতাদের সর্বশেষ বৈঠকে দলটি খলিলুর রহমান ছাড়াও সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগের জোর দাবি করেছিল।

 

একইসঙ্গে, আদালতের রায়ের পর ঢাকা দক্ষিণের মেয়র পদে শপথের জন্য দিনের পর দিন রাস্তা বন্ধ করে আন্দোলন করেছেন ইশরাক হোসেন ও তার সমর্থকরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ