খামেনির মৃত্যু ইরানি শাসনব্যবস্থায় পতন আনবে না: ফারাহ পাহলভি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা হলেও এর ফলে স্বয়ংক্রিয়ভাবে ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটবে না বলে মন্তব্য করেছেন দেশটির শেষ শাহের বিধবা সম্রাজ্ঞী ফারাহ পাহলভি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে নির্বাসিত জীবনযাপন করছেন ফারাহ পাহলভি।

সাক্ষাৎকারে তিনি বলেন, 'ক্ষমতার কাঠামোর কেন্দ্রে থাকা কোনো ব্যক্তির প্রস্থান মানেই পুরো ব্যবস্থার অবসান নয়। একটি রাষ্ট্রব্যবস্থার স্থায়িত্ব নির্ভর করে তার প্রাতিষ্ঠানিক ভিত্তি ও জনগণের ভূমিকারের ওপর।'

তিনি জোর দিয়ে বলেন, 'ইরানের ভবিষ্যৎ নির্ধারণে মূল বিষয় হবে জনগণের ঐক্যবদ্ধ হওয়ার সক্ষমতা। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সার্বভৌম রূপান্তরের মাধ্যমে আইনের শাসনভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যদি ইরানিরা একত্রিত হতে পারেন, তবে সেটিই হবে প্রকৃত পরিবর্তনের নির্ণায়ক উপাদান।'

ফারাহ পাহলভি আরও জানান, তার ছেলে ও ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি বর্তমানে এমন একটি পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন এবং দেশের ভবিষ্যৎ নিয়ে কাজ করছেন।

উল্লেখ্য, ১৯৭৯ সালের বিপ্লবের মাধ্যমে শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনের অবসান ঘটে এবং প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র ইরান। এরপর থেকেই পাহলভি পরিবার বিদেশে অবস্থান করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম