খাগড়াছড়িতে রক্তক্ষয়ী গোলাগুলি, নিহত ৩

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভিন্ন সূত্রে মধুমঙ্গলপাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে নিহতদের পরিচয় এবং হামলার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত কয়েক মাস ধরে পানছড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসিত) গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছে। সর্বশেষ এই হামলার পেছনেও সেই বিরোধের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি