কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবে: প্রধান উপদেষ্টা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ নভেম্বর) মধ্যরাতে এক বার্তায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের কারণে গৃহহীন হয়ে পড়া পরিবারের দুর্ভোগ আমাদের সকলের জন্য দুঃখের বিষয়। সরকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করবে।’

তিনি বলেন, 'সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে।'

প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৫:২২ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁও এলাকার কড়াইল বস্তিতে আগুন লাগে, যার ফলে বহু ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায় এবং অনেক পরিবার গৃহহীন হয়ে পড়ে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী