জন্মই যেন আজন্ম পাপ: ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো দেশই তাদের নিতে চাইছে না!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের চেষ্টায় আটকে পড়া ১০ জন নারী-পুরুষ ও শিশু ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে সীমান্তের জিরো লাইনে অবস্থান করছে। বাংলাদেশে প্রবেশ করতে না পারা এবং ভারতেও ফিরিয়ে না নেওয়ায় তারা এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

জানা গেছে, শুক্রবার (৫ জুন) ভোরে বিএসএফ ওই ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবির বাধার কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও বিএসএফ তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়।

এরপর থেকে ৩০ ঘণ্টার বেশি সময় পার হলেও এ বিষয়ে কোনো সমাধান হয়নি। বাংলাদেশ তাদের অবৈধ পুশইন হিসেবে গ্রহণ করছে না, আবার ভারতীয় কর্তৃপক্ষও তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিচ্ছে না। ফলে সীমান্তের মধ্যবর্তী এলাকায় তারা চরম অনিশ্চয়তায় অবস্থান করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতভর মুষলধারে বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করতে হয়েছে ওই ১০ জনকে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে তারা চরম দুর্ভোগে পড়েছেন। বৃষ্টির পানি সংগ্রহ করে পান করতে হয়েছে বলেও জানা গেছে। নারী ও শিশুসহ সবাই সারারাত ভিজে কাটিয়েছেন।

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, বড়বাড়ি ক্যাম্পের বিপরীতে বিএসএফ ওই ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। পতাকা বৈঠক হলেও তাদের ফেরত নেওয়া হয়নি। বর্তমানে তারা ভারতের অভ্যন্তরেই অবস্থান করছে।

তিনি আরও জানান, সীমান্তে যেকোনো ধরনের পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা