জামালপুরে সুরের জাদুতে মাতালেন তাসরিফ খান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২

ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত বহুল প্রতীক্ষিত উন্মুক্ত কনসার্ট ‘জামালপুর ঈদ ফেস্ট ১.০’-এ সুরের জাদুতে হাজারো দর্শককে মাতালেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান।

শুক্রবার রাতে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে অনুষ্ঠিত এ কনসার্টে দর্শকদের উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।

জামালপুর রাইজিং স্টারস রিদম রেভল্যুশনের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে প্রধান আকর্ষণ ছিলেন তাসরিফ খান ও তাঁর জনপ্রিয় ব্যান্ড কুঁড়েঘর।

মঞ্চে উঠে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে তিনি দর্শকদের আবেগে ভাসিয়ে দেন। তাঁর গানের সঙ্গে কণ্ঠ মেলান মাঠজুড়ে উপস্থিত হাজারো দর্শক। পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়।

কনসার্টে স্থানীয় বিভিন্ন ব্যান্ড ও শিল্পীরাও সংগীত পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সন্ধ্যা থেকে শুরু হওয়া অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলে।

আয়োজকেরা জানান, এই আয়োজনের উদ্দেশ্য শুধু বিনোদন দেওয়া নয়; বরং তরুণ সমাজকে মাদক, সহিংসতা ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। পাশাপাশি জেলার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

আয়োজক কমিটির সিইও রেদোয়ান খন্দকার মাহিন বলেন, “জামালপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার একটি উন্মুক্ত কনসার্ট এটি। আমরা চেয়েছি ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে। দর্শকদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দল, নিরাপত্তাব্যবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছিল।”

তিনি আরও বলেন, “এই আয়োজন শুধু একটি কনসার্ট নয়, এটি তরুণদের জন্য ইতিবাচক বার্তাবাহী একটি সামাজিক উদ্যোগ। ভবিষ্যতেও এমন সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি।”

কনসার্টে অংশ নেওয়া দর্শকেরা জানান, দীর্ঘদিন পর জামালপুরে এত বড় পরিসরে এমন আয়োজন তাঁদের মুগ্ধ করেছে। বিশেষ করে তাসরিফ খান ও কুঁড়েঘর ব্যান্ডের পরিবেশনা ছিল অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ।

হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ‘জামালপুর ঈদ ফেস্ট ১.০’ ঈদের আনন্দকে আরও বর্ণিল করে তোলে। আয়োজক ও দর্শকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও জামালপুরের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফারিয়াজ ফাহিম/ সদ্য সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা