ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি টারবাইন ভবনে ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির তথ্য অনুযায়ী, এতে ভবনের দেয়ালে একটি গর্তের সৃষ্টি হয়েছে।

শনিবার (৩০ মে) এক বিবৃতিতে আইএইএ জানায়, বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ তাদের এ ঘটনার বিষয়ে অবহিত করেছে। বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা এই পারমাণবিক স্থাপনাটিতে আইএইএর একটি পর্যবেক্ষক দল অবস্থান করছে।

ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি বলেন, পারমাণবিক স্থাপনায় হামলা আগুন নিয়ে খেলার মতো ঝুঁকিপূর্ণ একটি বিষয়।

আইএইএ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, তাদের পর্যবেক্ষক দল ক্ষতিগ্রস্ত টারবাইন ভবনটি সরেজমিনে পরিদর্শনের অনুমতি চেয়েছে। হামলার ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং পারমাণবিক নিরাপত্তার ওপর এর কোনো প্রভাব পড়েছে কি না, তা যাচাই করতে চায় সংস্থাটি।

ঘটনার দায় নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। রুশ পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম দাবি করেছে, ইউক্রেনীয় একটি ড্রোন এ হামলা চালিয়েছে। সংস্থাটির প্রধান আলেক্সেই লিখাচেভ ঘটনাটিকে ইচ্ছাকৃত বলে উল্লেখ করে জানান, এতে টারবাইন হলের দেয়ালে গর্ত হয়েছে।

তবে ইউক্রেনের সামরিক বাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কোনো পাওয়ার ইউনিটে ইউক্রেনীয় সেনারা হামলা চালায়নি। তারা জানায়, আন্তর্জাতিক মানবিক আইন মেনে সামরিক কার্যক্রম পরিচালনা করা হয় এবং পারমাণবিক স্থাপনায় আঘাতের সম্ভাব্য পরিণতি সম্পর্কে তারা সচেতন।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বারবার নিরাপত্তা উদ্বেগের কেন্দ্রে এসেছে। ইউরোপের সবচেয়ে বড় এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলেও দীর্ঘদিন ধরে সতর্কতা রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান