ইরানের ১৭ জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের, ১০০ ঘণ্টায় ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ইরানের নৌ সক্ষমতায় বড় ধরনের আঘাত হানার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর তথ্যমতে, চলমান অভিযানে ইরানের একটি সাবমেরিনসহ মোট ১৭টি জাহাজ ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানান ব্র্যাড কুপার। ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল হিসেবে দায়িত্ব পালন করছেন।

অ্যাডমিরাল কুপার জানান, ‘অপারেশন এপিক ফিউরি’ নামের অভিযানে বি-২ ও বি-১ বোমারু বিমান ব্যবহার করে অত্যন্ত নিখুঁত হামলা চালানো হচ্ছে।

তিনি জানান, মার্কিন বাহিনীর লক্ষ্য হলো তাদের ওপর আক্রমণ চালাতে সক্ষম এমন সব লক্ষ্যবস্তুকে সম্পূর্ণভাবে ধ্বংস করা।

তিনি দাবি করেন, এ অভিযানের ফলে বর্তমানে আরব উপসাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে ইরানের কোনো জাহাজ সক্রিয় অবস্থায় নেই। এমনকি ইরানের সবচেয়ে সক্রিয় সাবমেরিনটিকেও অকেজো করে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, গত চারদিন ধরে চলা এই অভিযানে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা এবং ২০০টির বেশি যুদ্ধবিমান অংশ নিচ্ছে। ১০০ ঘণ্টারও কম সময়ে ইরানের প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং হামলা অব্যাহত রয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক বোমাবর্ষণের জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। অ্যাডমিরাল কুপারের দাবি, তেহরান এখন পর্যন্ত ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুই হাজারের বেশি ড্রোন নিক্ষেপ করেছে। তবে টানা হামলার মুখে ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে বলেও দাবি করেছে পেন্টাগন।

এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতির পরবর্তী গতিপ্রকৃতির দিকে নজর রাখছে বিশ্ব সম্প্রদায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম