আন্তর্জাতিক
ইরানের ওপর সম্ভাব্য হামলায় যুক্তরাষ্ট্রকে সমর্থন দিতে প্রস্তুত জর্ডান ও আরব আমিরাত
ইরানের ওপর সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার সময় গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিতে জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রস্তুত বলে দাবি করেছে ইসরায়েলি দৈনিক ইসরায়েল হায়োম। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইরানের ওপর শক্তিশালী আক্রমণের পক্ষে অবস্থান নিয়েছেন। এ পদক্ষেপকে একটি কৌশলগত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ সময় আবুধাবি ও কয়েকটি ইউরোপীয় দেশ, যার মধ্যে যুক্তরাজ্যও রয়েছে, এই পরিকল্পনাকে সমর্থন করছে।
একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালি আর নেই
বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় বিবিসির মাধ্যমে বিশ্বের কাছে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের ছবি পৌঁছে দেওয়া প্রখ্যাত সাংবাদিক মার্ক টালি আর নেই। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। রোববার (২৫ জানুয়ারি) দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বিবিসির দক্ষিণ এশিয়ার প্রাক্তন সংবাদদাতা মার্ক টালি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকা থেকে সরাসরি রাজশাহী পর্যন্ত সড়ক পথে সফর করেছিলেন। পাকিস্তানি সেনারা তখন সীমান্ত এলাকা পর্যন্ত পৌঁছানোর পর সাংবাদিকদের ঢুকতে অনুমতি দিয়েছিল।
যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনি
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার শঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তেহরানের একটি বিশেষ ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। গণমাধ্যমটি সরকারের ঘনিষ্ঠ দুইটি সূত্র থেকে জানিয়েছে, দেশটির শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা সম্ভাব্য হামলার ঝুঁকি বেড়ে যাওয়ার পর খামেনিকে নিরাপদে রাখার জন্য এই সিদ্ধান্ত নেন। ওই স্থাপনাটি অত্যন্ত সুরক্ষিত এবং সেখানে একাধিক পরস্পর সংযুক্ত টানেল রয়েছে।
বেলুচিস্তানে দুই অভিযানে ‘ভারতসমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত: আইএসপিআর
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি গোয়েন্দা-ভিত্তিক অভিযানে (আইবিও) ৪১ জন ‘ভারতসমর্থিত’ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে আইএসপিআর জানায়, ২৯ জানুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। নিহত সন্ত্রাসীরা ভারতের মদদপুষ্ট বলে দাবি করা সংগঠন ‘ফিতনা আল-খারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত ছিল।
বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে নয়াদিল্লি
বাংলাদেশে ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে কর্মরত কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতের একাধিক সরকারি সূত্র জানিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এমন পদক্ষেপ নিল ভারত সরকার।
লেবাননে ভবন ধসে নিহত ৯
লেবাননের উত্তরাঞ্চলের বন্দরনগরী ত্রিপোলিতে দুটি ঝুঁকিপূর্ণ ভবন ধসে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরার। লেবাননের সিভিল ডিফেন্সের মহাপরিচালক ইমাদ খ্রেইশ জানান, ধসে পড়া ভবন থেকে এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় জীবিত উদ্ধার করা ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, ভবনটি দুটি ব্লকে বিভক্ত ছিল এবং প্রতিটি ব্লকে ছয়টি করে অ্যাপার্টমেন্ট ছিল।
বেলুচিস্তানে রণক্ষেত্র, ড্রোন ও হেলিকপ্টার নিয়ে নামলো পাক বাহিনী, নিহত ৫৮
পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সঙ্গে তিন দিনব্যাপী ভয়াবহ সংঘর্ষের পর ড্রোন ও হেলিকপ্টার মোতায়েন করে একটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মরু শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বুধবার পুলিশ জানিয়েছে, গত সপ্তাহের শেষভাগে শুরু হওয়া এই সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। খবর রয়টার্স।
জ্বালানি থেকে সামরিক খাত; ২০২৫ সালে ইসরায়েলের রেকর্ড বৈদেশিক চুক্তি
২০২৫ সালে জ্বালানি, প্রযুক্তি ও সামরিক খাতে ইতিহাসের অন্যতম বৃহৎ বাণিজ্যিক সাফল্য অর্জন করেছে ইসরায়েল। বৈশ্বিক অংশীদারদের সঙ্গে একের পর এক উচ্চমূল্যের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দেশটি রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়, গত বছর ইসরায়েলের বাণিজ্যিক অংশীদারদের তালিকায় শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, মিসর, চীন ও জার্মানি। পাশাপাশি সুইজারল্যান্ড, বেলজিয়াম, ভারত ও সংযুক্ত আরব আমিরাতও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সক্রিয় ভূমিকা রেখেছে।
ইসরাইলি আগ্রাসনকে পূর্ণ শক্তিতে প্রতিরোধের ডাক দিলেন হিজবুল্লাহ প্রধান
ইসরাইলের অব্যাহত সামরিক অভিযানের মুখে পিছু না হটার ঘোষণা দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম। মঙ্গলবার ইসলামিক এডুকেশন অ্যান্ড ট্রেনিং ফাউন্ডেশনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, হিজবুল্লাহ কখনোই আত্মসমর্পণ করবে না এবং পূর্ণ শক্তি দিয়ে ইসরাইলি আগ্রাসনের মোকাবিলা করবে।
নিজের কিছু হলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার নির্দেশ ট্রাম্পের
ইরান যদি তাকে হত্যা করে, তাহলে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য মার্কিন সেনাবাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২০ জানুয়ারি) সাংবাদিকদের সামনে দেওয়া এক বক্তব্যে এ কথা জানান তিনি। ট্রাম্পের এই মন্তব্য এসেছে ইরানের সাম্প্রতিক হুমকির প্রতিক্রিয়ায়। এর আগে ইরান সতর্ক করে বলেছিল, তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে ট্রাম্পকে শুধু আঘাতই নয়, হত্যা করা হবে।
শুক্রবারের যুক্তরাষ্ট্র–ইরান বৈঠক বাতিল, দাবি পরিবর্তনে ওয়াশিংটনের আপত্তি: অ্যাক্সিওস
শুক্রবার অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত আলোচনা বাতিল করা হয়েছে। বৈঠকের স্থান ও কাঠামো পরিবর্তনের তেহরানের দাবিতে ওয়াশিংটন রাজি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অ্যাক্সিওসের প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানকে জানিয়ে দেন যে আলোচনার পূর্বনির্ধারিত কাঠামো পরিবর্তনে তারা সম্মত হবেন না। এর পরপরই বৈঠকটি বাতিল করা হয়।
পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রাজা নাদির পারভেজ আর নেই
পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রবীণ রাজনীতিক মেজর (অব.) রাজা নাদির পারভেজ খান মারা গেছেন। বুধবার (২১ জানুয়ারি) ফয়সালাবাদে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজা নাদির পারভেজ পাকিস্তানের গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি তিনি পানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন। জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে তিনি একজন অভিজ্ঞ ও প্রভাবশালী সংসদ সদস্য হিসেবে পরিচিত ছিলেন।