আন্তর্জাতিক

আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরীর কাছে ইরানি ড্রোন ভূপাতিত

আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরীর কাছে ইরানি ড্রোন ভূপাতিত

আরব সাগরে দায়িত্ব পালনরত একটি মার্কিন বিমানবাহী রণতরীর কাছে আসায় ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, মানববিহীন উড়োজাহাজটি (ড্রোন) রণতরীর খুব কাছাকাছি চলে এলে সেটিকে প্রতিহত করা হয়। তিনি জানান, মার্কিন বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতেই এই প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইরান ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুত মার্কিন সেনাবাহিনী: পেন্টাগন প্রধান

ইরান ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুত মার্কিন সেনাবাহিনী: পেন্টাগন প্রধান

এক মন্ত্রিসভা বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি হেগসেথের কাছে ইরান পরিস্থিতি নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, “তাদের (ইরান) পারমাণবিক সক্ষমতার পেছনে ছোটা উচিত নয়। এই প্রেসিডেন্ট যুদ্ধ দপ্তরের কাছে যা প্রত্যাশা করবেন, তা বাস্তবায়নে আমরা প্রস্তুত।” এখানে তিনি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনানুষ্ঠানিক নামকরণ ‘ওয়ার ডিপার্টমেন্ট’-এর কথা উল্লেখ করেন।

২৫ জুলাই, ২০২৬
চরম আতঙ্কে ইরানিরা, বিক্ষোভ ঠেকাতে সাদা পোশাকে অভিযান

চরম আতঙ্কে ইরানিরা, বিক্ষোভ ঠেকাতে সাদা পোশাকে অভিযান

ইরানে সরকারবিরোধী আন্দোলনের রেশ কাটতে না কাটতেই দেশজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। গত ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া বিক্ষোভ দমনে ব্যাপক অভিযান চালানোর পর এবার গণগ্রেপ্তার ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। এতে সাধারণ নাগরিকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে যাতে কোনো বিক্ষোভ দানা বাঁধতে না পারে, সে জন্য সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন।

২৫ জুলাই, ২০২৬
ইন্দোনেশিয়ায় ভূমিধস: নিহতের সংখ্যা বেড়ে ১০, নিখোঁজ ৮০’র বেশি

ইন্দোনেশিয়ায় ভূমিধস: নিহতের সংখ্যা বেড়ে ১০, নিখোঁজ ৮০’র বেশি

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে তীব্র বৃষ্টিপাতের কারণে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আর আরও কমপক্ষে ৮০ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা পাহাড়ি দুর্গম এলাকায় তাদের সন্ধানে তৎপর রয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) দেশটির রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত পশ্চিম বান্দুংয়ের পাসির লাঙ্গু গ্রামে এই ঘটনা ঘটে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, পাহাড়ি এলাকায় টানা বৃষ্টিপাতের কারণে মাটি নড়বড়ে হয়ে ধসে পড়ে।

২৫ জুলাই, ২০২৬
ইরানকে ঘিরে যুদ্ধের শঙ্কা তীব্র, সামরিক প্রস্তুতিতে তেহরান

ইরানকে ঘিরে যুদ্ধের শঙ্কা তীব্র, সামরিক প্রস্তুতিতে তেহরান

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়াতে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা চললেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে নিজেদের রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের মুখে থাকলেও আলোচনা নয়, বরং প্রতিরোধের পথেই এগোতে চায় তেহরান। ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা ধারাবাহিকভাবে জানিয়ে আসছেন, যেকোনো আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত।

২৫ জুলাই, ২০২৬
অস্ট্রেলিয়ার মতো সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের পথে যুক্তরাজ্য

অস্ট্রেলিয়ার মতো সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের পথে যুক্তরাজ্য

অনলাইন জগতে শিশুদের নিরাপত্তা জোরদার করতে অস্ট্রেলিয়ার মতো সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে যুক্তরাজ্য সরকার। শিশুদের মানসিক স্বাস্থ্য ও বিকাশে সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর প্রভাব ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার। খবর রয়টার্স।মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বক্তব্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, 'সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটানোর ফলে অনেক শিশু অনবরত স্ক্রলিং, উদ্বেগ এবং অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করার এক ক্ষতিকর চক্রে আটকে পড়ছে।

২৫ জুলাই, ২০২৬
বেলুচিস্তানে টানা অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫

বেলুচিস্তানে টানা অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে টানা তিন দিন ধরে পরিচালিত ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযানে অন্তত ২৫৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ২২ সদস্য, ‘ভারত-সমর্থিত’ হিসেবে চিহ্নিত সশস্ত্র গোষ্ঠীর ১৯৭ জন সদস্য এবং নারী ও শিশুসহ ৩৬ জন বেসামরিক নাগরিক রয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) জিও নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ৩১ জানুয়ারি বেলুচিস্তানজুড়ে সমন্বিত সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী এই অভিযান শুরু করে।

২৫ জুলাই, ২০২৬
জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কার্যালয় গুঁড়িয়ে দিলো ইসরায়েল

জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কার্যালয় গুঁড়িয়ে দিলো ইসরায়েল

পূর্ব জেরুজালেমে অবস্থিত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর (UNRWA) একটি কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে সংস্থাটি। খবর বার্তাসংস্থা রয়টার্সের। মঙ্গলবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টার দিকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইউএনআরডব্লিউএর কম্পাউন্ডে প্রবেশ করে। এ সময় সেখানে থাকা নিরাপত্তারক্ষীদের বের করে দিয়ে বুলডোজার দিয়ে কার্যালয়ের বড় ভবনসহ কয়েকটি ছোট স্থাপনা ভেঙে ফেলা হয়।

২৫ জুলাই, ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি শেষ পর্যায়ে!

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি শেষ পর্যায়ে!

যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের সামরিক হামলা চালানোর প্রস্তুতি সম্পন্ন করেছে বলে দাবি করেছে ইসরায়েল। রোববার (২৫ জানুয়ারি) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ইরানে বড় ধরনের সামরিক হামলার জন্য প্রায় প্রস্তুত। তবে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত কোনো নির্দেশ দেননি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মার্কিন বাহিনীর মোতায়েন প্রক্রিয়া শেষ হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি গত আট মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

২৫ জুলাই, ২০২৬
ব্রাজিলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ১৬

ব্রাজিলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ১৬

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। এ ঘটনায় আরও অনেকে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আলাগোয়াস অঙ্গরাজ্যের একটি গ্রামীণ এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় সকালে প্রায় ৬০ যাত্রী বহনকারী বাসটি একটি বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। আলাগোয়াস রাজ্য সরকারের এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে সাতজন নারী, পাঁচজন পুরুষ এবং চারজন শিশু রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
‘দিল্লি হবে খালিস্তান’, ভারতীয় পার্লামেন্টস-স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি

‘দিল্লি হবে খালিস্তান’, ভারতীয় পার্লামেন্টস-স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি

ভারতের রাজধানী দিল্লির অন্তত নয়টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ই-মেইল ও ফোনকলের মাধ্যমে এসব হুমকি আসে। হুমকি বার্তায় জানানো হয়, দুপুর ১টা ১১ মিনিটের দিকে বিস্ফোরণ ঘটানো হবে। দিল্লি পুলিশের তথ্যমতে, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বিভিন্ন স্কুলে হুমকি সংক্রান্ত বার্তা পৌঁছায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জরুরি নিরাপত্তা প্রটোকল চালু করা হয়।

২৫ জুলাই, ২০২৬
ফোন ব্লক করায় প্রেমিককে খুন, তরুণী গ্রেপ্তার

ফোন ব্লক করায় প্রেমিককে খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে কল ও মেসেজ ব্লক করাকে কেন্দ্র করে এক প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) অভিযুক্ত তরুণী রোশনি সূর্যবংশীকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, নিহত কমতা প্রসাদ সূর্যবংশী (২৫) ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি হোটেলে কাজ করতেন। তিনি বিজেপি নেতা ও জেলা পঞ্চায়েত সভাপতি রাজেশ সূর্যবংশীর ভাতিজা। ছয় মাস আগে ইনস্টাগ্রামে তাদের পরিচয় হয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি