আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সময় ব্যক্তিগত জেট বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় একটি ব্যক্তিগত জেট বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বিমানটিতে মোট আটজন আরোহী ছিলেন। তবে দুর্ঘটনায় তাদের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এফএএ জানায়, রোববার (২৫ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোফ্যান জেট বিমান বম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বিমানটিতে ব্যাপক আগুন ধরে যায়।
ইরান নীতিতে এখনো ‘চূড়ান্ত লক্ষ্য’ নির্ধারণ হয়নি, বিকল্প পর্যালোচনায় ট্রাম্প প্রশাসন
ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতির চূড়ান্ত ‘এন্ড স্টেট’ বা লক্ষ্য এখনো নির্ধারণ করতে পারেনি ট্রাম্প প্রশাসন। তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, প্রশাসনের ভেতরে ইরান ইস্যুতে আলোচনা চলমান থাকলেও নীতিনির্ধারকেরা এখনো স্পষ্ট কোনো উদ্দেশ্যে একমত হননি। ফলে যুক্তরাষ্ট্র বিভিন্ন সামরিক ও কূটনৈতিক বিকল্প পর্যালোচনা করছে, যদিও তাৎক্ষণিক কোনো পদক্ষেপের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না।
ইরানে মার্কিন হামলা শুরু হতে পারে রোববার
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা রোববার থেকেই শুরু হতে পারে—এমন সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের এক গুরুত্বপূর্ণ মিত্র দেশকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা। ড্রপ সাইট নিউজ–এর বরাত দিয়ে গোয়েন্দা সূত্রগুলো এমন তথ্য জানিয়েছে।
তাবুতে অমানবিক জীবন গাজাবাসীর: যুদ্ধবিরতির পরও থামেনি দুর্ভোগ
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি। টানা ইসরায়েলি হামলায় উপত্যকার অধিকাংশ ভবন ধ্বংস হয়ে যাওয়ায় লাখো মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। বাধ্য হয়ে তারা অস্বাস্থ্যকর পরিবেশে তাবু টানিয়ে বসবাস করছেন, যেখানে নেই ন্যূনতম মানবিক সুবিধা। ফলে শ্বাসকষ্ট, পেটের পীড়া ও সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। যুদ্ধ শুরুর পর থেকে আবু আমর পরিবারের জীবন যেন এক অবিরাম পালিয়ে বেড়ানোর গল্প। ১৭ বারের বেশি স্থান পরিবর্তন করতে হয়েছে তাদের। প্রতিবার বাস্তুচ্যুতির সঙ্গে সঙ্গে সংকুচিত হয়েছে জীবনযাত্রার পরিসর।
ভারতে প্রাক্তন প্রেমিকের স্ত্রীর শরীরে এইচআইভি ইনজেকশন পুশ, গ্রেফতার ৪
ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুলে প্রাক্তন প্রেমিকার শরীরে এইচআইভি ভাইরাস ইনজেকশন পুশ করার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন: বসুন্ধরা বয়া (৩৪), একজন নার্স কঙ্গে জ্যোতি (৪০) ও তার দুই ছেলে। তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, প্রাক্তন প্রেমিক অন্য নারীকে বিয়ে করার বিষয়টি মেনে নিতে পারেননি বসুন্ধরা। ওই দম্পতিকে আলাদা করতে ষড়যন্ত্র লিপ্ত হন তিনি।
গাজায় ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার কথা স্বীকার ইসরায়েলের
গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হওয়ার তথ্য প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরায়েল। শনিবার (৩১ জানুয়ারি) দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাতে এই তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজসহ একাধিক শীর্ষস্থানীয় গণমাধ্যম। দীর্ঘদিন ধরে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত নিহতের পরিসংখ্যান নিয়ে সন্দেহ প্রকাশ করে আসলেও এবার ইসরায়েলি সেনাবাহিনীও নিজস্ব হিসাবেই প্রায় একই ধরনের সংখ্যা মেনে নিয়েছে।
এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে অনুতাপ প্রকাশ বিল গেটসের, অভিযোগ অস্বীকার
যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য দুঃখ প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও ধনকুবের বিল গেটস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত কয়েক লাখ নথির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। প্রকাশিত নথিগুলোর মধ্যে একটি খসড়া ইমেইলের উল্লেখ রয়েছে, যেখানে এপস্টেইন দাবি করেছেন—বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন এবং এক রুশ নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের কারণে অসুস্থ হয়ে পড়েন।
হরমুজ প্রণালিতে মার্কিন নৌবহরের কাছে ইরানের নৌ মহড়া, সহ্য না করার হুশিয়ারি যুক্তরাষ্ট্রের
পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে দুই দিনের নৌ মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ইরান। এই মহড়ায় ইরানি নৌবাহিনী সরাসরি গোলাবারুদ পরীক্ষা সহ বিভিন্ন অস্ত্রের প্রদর্শনী করবে। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালিতে কোনো ধরনের ‘অনিরাপদ’ কর্মকাণ্ড তারা সহ্য করবে না। কমান্ড জানিয়েছে, দ্রুতগতির ইরানি নৌকা বা মার্কিন যুদ্ধজাহাজের ওপর দিয়ে উড্ডয়ন প্রভৃতি কর্মকাণ্ড সংঘর্ষের ঝুঁকি বাড়ায় এবং আন্তর্জাতিক নৌ চলাচলে বিঘ্ন ঘটাতে পারে।
দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ চলাকালে সেনাবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় গাপইয়ং কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল সেনাবাহিনীর এএইচ-ওয়ানএস মডেলের। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে থাকা দুই ক্রু সদস্যই গুরুতর আহত হন। পরে তাদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
নারীদের অসন্তুষ্টি দূর করতে ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব
যৌন আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে দেশে যেন আর কোনো নারী অসন্তুষ্ট না থাকেন, এমন লক্ষ্য সামনে রেখে আর্মেনিয়ায় ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দিয়েছে একটি নবগঠিত রাজনৈতিক দল। দেশটির আসন্ন গ্রীষ্মকালীন নির্বাচনকে সামনে রেখে গঠিত দলটির নাম ‘স্ট্রং আর্মেনিয়া’। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সারগিস কারাপেতিয়ান দাবি করেছেন, আর্মেনিয়ায় মধ্যবয়সী শ্বেতাঙ্গ নারীদের রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির পেছনে অন্যতম কারণ তাদের যৌন অসন্তুষ্টি।
ভারত–চীন সম্পর্ক উন্নয়নের বার্তা: ‘ভালো প্রতিবেশী ও বন্ধু’ বললেন শি জিনপিং
ভারত ও চীন ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার বোলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো শুভেচ্ছা বার্তায় এ মন্তব্য করেন তিনি। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। শি জিনপিং বলেন, 'গত এক বছরে চীন–ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত ও বিকশিত হয়েছে, যা বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চীন সবসময় বিশ্বাস করে, ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হওয়াই দুই দেশের জন্য সঠিক পথ।'
থাইল্যান্ডের নির্বাচনে চমক: তরুণ সমর্থিত দলকে হারিয়ে বিজয়ী আনুতিনের দল ভূমজাইথাই
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের দল ভূমজাইথাই অভূতপূর্ব জয়ের দিকে এগিয়েছে। নির্বাচনের আগে প্রকাশিত জরিপে সংস্কারপন্থি পিপলস পার্টিকে এগিয়ে দেখানো হলেও ভোট গণনার পর দেখা গেছে, ভূমজাইথাই প্রায় ১৯০টির বেশি আসন পেতে পারে এবং জোট সরকার গঠনের পথে এগোচ্ছে। তরুণ সংস্কারপন্থীদের জন্য এটি বড় ধাক্কা। নির্বাচনের ফলাফলের পেছনে মূল ভূমিকা রাখে থাইল্যান্ডের মিশ্র ভোটব্যবস্থা।