আন্তর্জাতিক

হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

বিস্ফোরণের পরপরই উদ্ধারকারী দল ও অগ্নিনির্বাপণ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কি না, তা নিশ্চিত করতে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো আনুষ্ঠানিক সংখ্যা বা বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
গাজায় ইসরায়েলি হামলায় ছয় শিশুসহ অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় ছয় শিশুসহ অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত

গাজার বিভিন্ন এলাকায় শনিবার চালানো ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়টি শিশু রয়েছে বলে জানিয়েছে গাজার হাসপাতালগুলো। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিকে অন্যতম ভয়াবহ প্রাণহানির ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে। চিকিৎসা কর্মকর্তারা জানান, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলের একাধিক স্থানে আঘাত হানে। এর মধ্যে গাজা শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট এবং খান ইউনিসের একটি তাঁবু শিবির রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
মার্কিন অর্থনীতি নিয়ে ট্রাম্পের বেশির ভাগ দাবিই মিথ্যা, বেরোল ভিন্ন চিত্র

মার্কিন অর্থনীতি নিয়ে ট্রাম্পের বেশির ভাগ দাবিই মিথ্যা, বেরোল ভিন্ন চিত্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছর পূর্তি উপলক্ষে দেওয়া সাম্প্রতিক ভাষণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে করা বেশির ভাগ দাবিই বাস্তব তথ্যের সঙ্গে মিলছে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক বিশেষ তথ্য যাচাই প্রতিবেদনে উঠে এসেছে, মূল্যস্ফীতি থেকে শুরু করে ওষুধের দাম, শুল্কনীতি ও কর্মসংস্থান—প্রায় সব ক্ষেত্রেই ট্রাম্পের বক্তব্যে রয়েছে বড় ধরনের গরমিল। ভাষণে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রে বর্তমানে ‘কোনো মূল্যস্ফীতি নেই’ এবং তার নীতির ফলে ওষুধের দাম ৩০০ থেকে ৬০০ শতাংশ পর্যন্ত কমেছে।

২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফরের মধ্য দিয়ে তেলসমৃদ্ধ দেশটির নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ আরও স্পষ্ট হয়ে উঠছে। সফরটি বাস্তবায়িত হলে, গত এক চতুর্থাংশ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ডেলসি রদ্রিগেজ হবেন যুক্তরাষ্ট্র সফরকারী প্রথম দায়িত্বপ্রাপ্ত ভেনেজুয়েলা প্রেসিডেন্ট। বুধবার (২১ জানুয়ারি) এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

২৫ জুলাই, ২০২৬
তরুণীকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার, ডিএনএ পরীক্ষায় মিল চাঞ্চল্যকর তথ্য

তরুণীকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার, ডিএনএ পরীক্ষায় মিল চাঞ্চল্যকর তথ্য

হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে তদন্ত শুরু হয়। তবে শুরুতে তদন্তে জটিলতা দেখা দেয়, কারণ ভুক্তভোগী তরুণী কথা বলতে না পারায় এবং প্রথমদিকে কোনো বক্তব্য দিতে রাজি না হওয়ায় তথ্য সংগ্রহ কঠিন হয়ে পড়ে। পুলিশ তার বাবার সঙ্গে কথা বললে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং মেয়ের গর্ভধারণের বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তিনি থানায় অভিযোগ দায়ের করতেও অস্বীকৃতি জানান।

২৫ জুলাই, ২০২৬
ট্রাম্প হামলা না করলে ইরান আরও শক্তিশালী হবে: সৌদি প্রতিরক্ষামন্ত্রী

ট্রাম্প হামলা না করলে ইরান আরও শক্তিশালী হবে: সৌদি প্রতিরক্ষামন্ত্রী

ইরান–যুক্তরাষ্ট্র সাম্প্রতিক উত্তেজনা নিয়ে সৌদি আরবের প্রকাশ্য অবস্থানের বিপরীত সুর শোনা গেছে ওয়াশিংটনের এক গোপন বৈঠকে। জনসমক্ষে উত্তেজনা না বাড়ানোর পক্ষে কথা বললেও আড়ালে ভিন্ন বার্তা দিয়েছেন দেশটির শীর্ষ নেতৃত্ব।

২৫ জুলাই, ২০২৬
ইরানে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত

ইরানে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত

ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় সংযুক্ত আরব আমিরাত তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে দেশটি। সোমবার (২৬ জানুয়ারি) আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে আগে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ইরান

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে আগে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ইরান

সমৃদ্ধ ইউরেনিয়াম হালকা বা পাতলা (ডাইলিউটেড) করতে রাজি হওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান, তবে শর্ত হিসেবে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামির বক্তব্যকে ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনায় ইরানের একটি স্পষ্ট অবস্থান হিসেবে দেখা হচ্ছে। খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২৫ জুলাই, ২০২৬
নিজের মৃত্যু নিয়ে ট্রাম্পের ভবিষ্যদ্বাণী, হতবাক ঘনিষ্ঠরা

নিজের মৃত্যু নিয়ে ট্রাম্পের ভবিষ্যদ্বাণী, হতবাক ঘনিষ্ঠরা

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নিজের মৃত্যু নিয়ে দেওয়া এক মন্তব্যে ঘনিষ্ঠ মহল ও মিত্রদের মধ্যে বিস্ময় ও অস্বস্তি সৃষ্টি করেছেন। নিউইয়র্ক ম্যাগাজিনে প্রকাশিত এক দীর্ঘ প্রতিবেদনে বলা হয়েছে, ৭৯ বছর বয়সী ট্রাম্প ফ্লোরিডার মার-এ-লাগোতে এক ঘনিষ্ঠ আড্ডায় শান্ত স্বরে ধারণা দেন যে আগামী ১০ বছরের মধ্যেই তাঁর মৃত্যু হতে পারে।

২৫ জুলাই, ২০২৬
ইরানে থাকা মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

ইরানে থাকা মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

ইরানে অবস্থানরত সকল মার্কিন নাগরিককে দ্রুত দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি সতর্কবার্তা জারি করা হয় বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। সতর্কবার্তায় বলা হয়েছে, যারা তাৎক্ষণিকভাবে ইরান ছাড়তে সক্ষম নন, তারা যেন দ্রুত কোনো নিরাপদ স্থানে আশ্রয় নেন। প্রয়োজনে নিজ বাসভবন বা অন্য কোনো সুরক্ষিত ভবনে অবস্থান করার পরামর্শও দেওয়া হয়েছে। এ সতর্কতার মধ্যেই শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক

সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে কোনো প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক। সৌদি সেনাবাহিনীর একটি সূত্র শনিবার (৩১ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে চলতি মাসের শুরুতে তুরস্কের এক কর্মকর্তা সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা শুরুর কথা বলেছিলেন।

২৫ জুলাই, ২০২৬
সর্বোচ্চ সতর্কতায় ইরান,  আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে তেহরানে

সর্বোচ্চ সতর্কতায় ইরান, আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে তেহরানে

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) শনিবার গভীর রাতে কঠোর নির্দেশ জারি করে দেশের সব যুদ্ধ ইউনিট ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রাখার ঘোষণা দিয়েছে। ইরানি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। আইআরজিসির শীর্ষ নেতৃত্ব রাজধানীর কেন্দ্রস্থলসহ তথাকথিত ‘সংবেদনশীল এলাকা’ রক্ষায় তাৎক্ষণিকভাবে অতিরিক্ত সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে পারমাণবিক রিঅ্যাক্টর, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সদর দপ্তর।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি