মার্কিন অর্থনীতি নিয়ে ট্রাম্পের বেশির ভাগ দাবিই মিথ্যা, বেরোল ভিন্ন চিত্র

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছর পূর্তি উপলক্ষে দেওয়া সাম্প্রতিক ভাষণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে করা বেশির ভাগ দাবিই বাস্তব তথ্যের সঙ্গে মিলছে না।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক বিশেষ তথ্য যাচাই প্রতিবেদনে উঠে এসেছে, মূল্যস্ফীতি থেকে শুরু করে ওষুধের দাম, শুল্কনীতি ও কর্মসংস্থান—প্রায় সব ক্ষেত্রেই ট্রাম্পের বক্তব্যে রয়েছে বড় ধরনের গরমিল।

ভাষণে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রে বর্তমানে ‘কোনো মূল্যস্ফীতি নেই’ এবং তার নীতির ফলে ওষুধের দাম ৩০০ থেকে ৬০০ শতাংশ পর্যন্ত কমেছে। তবে অর্থনীতিবিদরা এসব দাবিকে গাণিতিক ও অর্থনৈতিকভাবে অবাস্তব বলে মন্তব্য করেছেন।

মূল্যস্ফীতির বিষয়ে ট্রাম্প বলেন, গত তিন মাসে মূল মূল্যস্ফীতি ১.৬ শতাংশের মধ্যেই রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো (বিএলএস)-এর তথ্য অনুযায়ী, গত নভেম্বর ও ডিসেম্বরে মূল মূল্যস্ফীতি ছিল ২.৬ শতাংশ এবং সামগ্রিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ২.৭ শতাংশে।

ওষুধের দাম কমানোর দাবিও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, তার ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’ কর্মসূচির কারণে ওষুধের দাম কয়েক শ শতাংশ কমেছে।

অথচ বিশেষজ্ঞরা বলছেন, কোনো পণ্যের দাম ১০০ শতাংশ কমার অর্থ সেটি বিনামূল্যে পাওয়া. এর বেশি কমা কোনভাবেই বাস্তবসম্মত নয়।

এদিকে, শুল্ক আরোপের প্রশ্নে ট্রাম্পের আরেকটি দাবি ভুল প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন কোনো শুল্ক আরোপ করেননি। বাস্তবে বাইডেন প্রশাসন রাশিয়ার ওপর ৩৫ শতাংশ, চীনের ইলেকট্রিক গাড়ির ওপর ১০০ শতাংশ এবং সেমিকন্ডাক্টর চিপের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল।

সুপ্রিম কোর্টে বিচারাধীন শুল্ক সংক্রান্ত মামলার রায় নিয়ে ট্রাম্পের বক্তব্য আংশিক সত্য হলেও তা অস্পষ্ট। আদালত সরকারের বিপক্ষে রায় দিলে সংগৃহীত শুল্কের পুরোটা নয়, বরং প্রায় অর্ধেক আমদানিকারকদের ফেরত দিতে হতে পারে বলে আগে মন্তব্য করেছিলেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

শ্রমবাজার নিয়েও ট্রাম্পের দাবি প্রশ্নের মুখে পড়েছে। ২০২৫ সালে ট্রাম্প প্রশাসন ২ লাখ ৭০ হাজারের বেশি সরকারি কর্মচারী ছাঁটাই করলেও তারা বেসরকারি খাতে সহজে চাকরি পাচ্ছেন—এমন দাবির পক্ষে শক্ত তথ্য নেই।

বিএলএস-এর হিসাবে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে মাত্র ৫ লাখ ৮৪ হাজার, যেখানে বাইডেন প্রশাসনের শেষ বছরে এই সংখ্যা ছিল প্রায় ২০ লাখ।

গাড়ি কারখানা ও শিল্প বিনিয়োগের ক্ষেত্রেও ট্রাম্পের বক্তব্যকে অতিরঞ্জিত বলে উল্লেখ করেছেন বিশ্লেষকেরা। অক্সফোর্ড ইকোনমিকসের তথ্যমতে, পরিবহন সরঞ্জাম খাতে বেসরকারি বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪০ কোটি ডলারে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

এছাড়া জ্বালানি তেলের দাম নিয়েও ট্রাম্পের দাবি সঠিক নয়। তিনি যেখানে গ্যাসের দাম গ্যালনপ্রতি ১.৯৯ ডলার বলে উল্লেখ করেছেন, সেখানে বর্তমানে যুক্তরাষ্ট্রে গড় দাম প্রায় ২.৮২ ডলার।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি