এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে অনুতাপ প্রকাশ বিল গেটসের, অভিযোগ অস্বীকার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য দুঃখ প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও ধনকুবের বিল গেটস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত কয়েক লাখ নথির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে মুখ খুলেছেন তিনি।

প্রকাশিত নথিগুলোর মধ্যে একটি খসড়া ইমেইলের উল্লেখ রয়েছে, যেখানে এপস্টেইন দাবি করেছেন—বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন এবং এক রুশ নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের কারণে অসুস্থ হয়ে পড়েন। এমনকি সুস্থ হওয়ার জন্য তিনি গেটসকে ওষুধ সরবরাহ করেছিলেন বলেও ওই ইমেইলে উল্লেখ করা হয়।

তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন বিল গেটস। সংবাদমাধ্যম ৯নিউজ অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য আমি দুঃখিত এবং ক্ষমা চাই। ওই ইমেইল কখনোই কোথাও পাঠানো হয়নি। এর তথ্য সম্পূর্ণ অসত্য। আমি জানি না, এপস্টেইনের এমন দাবি করার পেছনে কী উদ্দেশ্য ছিল। সে কি কোনোভাবে আমাকে আক্রমণ করতে চেয়েছিল?'

বিল গেটস জানান, ২০১১ সালে প্রথমবারের মতো এপস্টেইনের সঙ্গে তার যোগাযোগ হয়। পরবর্তী তিন বছরে তিনি একাধিকবার এপস্টেইনের সঙ্গে নৈশভোজে অংশ নিলেও কখনোই ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপে যাননি। একই সঙ্গে কোনো নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগও অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে বিল গেটসের একজন মুখপাত্রও একই অবস্থান তুলে ধরে জানান, এসব অভিযোগের বিষয়ে গেটস কোনোভাবেই অবগত নন এবং প্রকাশিত তথ্য ভিত্তিহীন।

সূত্র: এনডিটিভি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি