ইরানে মার্কিন হামলা শুরু হতে পারে রোববার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা রোববার থেকেই শুরু হতে পারে—এমন সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের এক গুরুত্বপূর্ণ মিত্র দেশকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা। ড্রপ সাইট নিউজ–এর বরাত দিয়ে গোয়েন্দা সূত্রগুলো এমন তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পরিকল্পিত হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। পাশাপাশি নেতৃত্ব পরিবর্তনের পথ সুগম করতে ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এই অভিযানের মূল লক্ষ্য হিসেবে ধরা হয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর প্রতিষ্ঠিত এই বাহিনী ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।

ট্রাম্প প্রশাসনকে অনানুষ্ঠানিকভাবে পরামর্শ দেওয়া যুক্তরাষ্ট্রের এক সাবেক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বলেন, “এটি পারমাণবিক অস্ত্র বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নয়। এটি মূলত সরকার পরিবর্তনের বিষয়।”

পরিকল্পনায় ধারণা করা হচ্ছে, এ ধরনের হামলা ইরানের ভেতরে ব্যাপক বিক্ষোভের জন্ম দেবে, যা শেষ পর্যন্ত সরকার পতনের দিকে নিয়ে যেতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘ইসরায়েলি’ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই উদ্যোগে সমর্থন দিয়েছেন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করেছেন যে, ‘ইসরায়েল’ ইরানে পশ্চিমাপন্থী একটি সরকার প্রতিষ্ঠায় সহযোগিতা করতে পারে। সূত্র: রয়া নিউজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি