আন্তর্জাতিক
মুক্ত বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে ভারত-ইইউ: শুল্ক ছাড়, প্রতিরক্ষায় অংশীদারিত্ব ও মবিলিটি এগ্রিমেন্টের সম্ভাবনা
ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দীর্ঘদিনের আলোচিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চূড়ান্ত ঘোষণার দ্বারপ্রান্তে পৌঁছেছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সরকারি সূত্র। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, চুক্তিটি বাস্তবায়িত হলে ইউরোপীয় গাড়ি ও মদের ওপর ভারতের উচ্চ আমদানি শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হবে। এর বিনিময়ে ইউরোপের বিশাল বাজারে ভারতের তৈরি পোশাক, গয়না, ইলেকট্রনিক্স এবং রাসায়নিক পণ্যের প্রবেশাধিকার আরও সহজ হবে।
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে আইনপ্রণেতাসহ ১৫ আরোহী নিহত
কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় নর্তে দে সান্তান্দের বিভাগে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা সব ১৫ আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির সরকারি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থা সাতেনা পরিচালিত বিমানটি কুরাছিকা নামের একটি গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়। কলম্বিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল নিশ্চিত হয়েছে—বিমানে থাকা কোনো যাত্রী বা ক্রু সদস্যই বেঁচে নেই। নিহতদের মধ্যে রয়েছেন দেশটির প্রভাবশালী আইনপ্রণেতা দিওজেনেস কুইনতেরো। তিনি কলম্বিয়ার দীর্ঘদিনের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতে ক্ষতিগ্রস্ত ৯ মিলিয়নেরও বেশি মানুষের প্রতিনিধি হিসেবে দেশটির নিম্নকক্ষে দায়িত্ব পালন করছিলেন।
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যে বড় সমঝোতা, ভারতীয় পণ্যে মাত্র ১৮ শতাংশ শুল্ক
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তিতে সম্মতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলোচনার পর তিনি জানান, এই চুক্তির আওতায় ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামানো হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্যের ক্ষেত্রে ভারত শুল্ক ও নন-ট্যারিফ বাধা শূন্যে নামিয়ে আনতে সম্মত হয়েছে বলে দাবি করেন ট্রাম্প।
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস: ৭ নিহত, ৮২ নিখোঁজ
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং এলাকায় ভয়াবহ ভূমিধসে অন্তত সাতজন নিহত হয়েছেন এবং ৮২ জন নিখোঁজ রয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (BNPB)। BNPB-এর মুখপাত্র আবদুল মুহারি বলেন, 'নিখোঁজের সংখ্যা উদ্বেগজনক। আমরা সর্বোচ্চ সক্ষমতা নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছি।' দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভোর আনুমানিক ২টার দিকে পশ্চিম বান্দুংয়ের পাসিরলাঙ্গু গ্রামে মাউন্ট বুরাংরাং পাহাড় থেকে নেমে আসা প্রবল পানির স্রোতে প্রায় ৩০টি বাড়ি মাটির নিচে চাপা পড়ে।
এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন
কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন–সংক্রান্ত কংগ্রেসীয় তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বিল ক্লিনটনের ডেপুটি চিফ অব স্টাফ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, ক্লিনটন দম্পতি তদন্ত কমিটির সামনে হাজির হবেন। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন রিপাবলিকান–নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে তাদের বিরুদ্ধে আইনি তলব অমান্যের অভিযোগে ‘ক্রিমিনাল কনটেম্পট’ ঘোষণার বিষয়ে ভোটাভুটি হতে পারে—এমন আলোচনা চলছিল।
বিশ্বে ৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প
বিশ্বজুড়ে অন্তত আটটি যুদ্ধ থামাতে ভূমিকা রাখার পরও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে তিনি লিখেছেন, যেহেতু তাঁকে এই পুরস্কার দেওয়া হয়নি, তাই তিনি আর শান্তির তোয়াক্কা করবেন না; এখন থেকে তিনি কেবল যুক্তরাষ্ট্রের স্বার্থকেই অগ্রাধিকার দেবেন। আর সেই স্বার্থেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ ও সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ চান তিনি।
আফগানিস্তানে মিনিবাস খাদে পড়ে নিহত ১৫
আফগানিস্তানে যাত্রীবাহী একটি মিনিবাস পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। দেশটির প্রাদেশিক পুলিশ জানিয়েছে, রাজধানী ফাইজাবাদের দিকে যাওয়ার পথে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার জন্য সড়কের চরমভাবে ক্ষতিগ্রস্ত অবস্থাকে দায়ী করেছেন পুলিশের কর্মকর্তারা। নিহতদের মধ্যে ছয় শিশু, পাঁচ নারী ও চার পুরুষ রয়েছেন। পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়।
ইরানকে নতুন ৫ শর্ত ট্রাম্পের
ওমানের রাজধানী মাস্কাটে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত আলোচনায় ইরানের সঙ্গে বসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। তবে এই আলোচনার আগে মধ্যপ্রাচ্যে বিশাল যুদ্ধজাহাজ পাঠিয়ে চাপ সৃষ্টি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলি সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের কাছে পাঁচটি মূল শর্ত তুলেছে। সেগুলো হলো:
স্ত্রীসহ ৪ আত্মীয়কে গুলি করে হত্যা ভারতীয় বংশোদ্ভূত মার্কিনের
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক কলহের জেরে স্ত্রীসহ চার আত্মীয়কে গুলি করে হত্যার অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। ঘটনার সময় ঘরের ভেতরে থাকা তিন শিশু অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। জর্জিয়া পুলিশ জানিয়েছে, শুক্রবার (২৩ জানুয়ারি) ভোররাতে ব্রুক আইভি কোর্ট এলাকার একটি বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাত আনুমানিক আড়াইটার দিকে জরুরি সেবার নম্বর ৯১১-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।
পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা, নিহত ৭
পাকিস্তানে আফগানিস্তান সীমান্তসংলগ্ন উত্তর-পশ্চিমাঞ্চলের দেরা ইসমাইল খান জেলায় একটি বিয়ের অনুষ্ঠান ভবনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) এই হামলার ঘটনায় আরও আহত হয়েছেন প্রায় ডজনখানেক মানুষ। দেশটির পুলিশ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতির মধ্যেই এই বিস্ফোরণটি ঘটে। ভবনটিতে তখন স্থানীয় ‘শান্তি কমিটি’র সদস্যরাও অবস্থান করছিলেন। পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আদনান জানান, শান্তি কমিটিগুলো স্থানীয় বাসিন্দা ও বয়োজ্যেষ্ঠদের সমন্বয়ে গঠিত।
৩ কিশোরীর আত্মহত্যা: তিন বোনকে বিয়ে বাবার, প্রেমিকার সুইসাইডের নয়া রহস্য
ভারতের গাজিয়াবাদে নয় তলা থেকে লাফিয়ে তিন কিশোরী বোনের আত্মহত্যার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশটির পুলিশ নতুন এক তথ্য জানতে পেরেছে বলে বলা হয়েছে একাধিক ভারতীয় মিডিয়ার খবরে। পুলিশ জানায়, নিহত তিন বোনের বাবা চেতন কুমারের অতীতে এক আত্মহত্যার ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালে চেতনের তৎকালীন লিভ-ইন পার্টনার শাহিবাবাদের রাজেন্দ্র নগর কলোনিতে নিজের ফ্ল্যাটের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিলেন।
ইসলামাবাদের মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ, নেপথ্যে যুক্তরাষ্ট্র?
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের খাদিজা কুবরা মসজিদে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ চলাকালীন ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৬ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন। হামলায় নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। আহতদেরকে নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে এবং আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এদিকে, হামলার দায় ইতোমধ্যে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে।