এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন–সংক্রান্ত কংগ্রেসীয় তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিল ক্লিনটনের ডেপুটি চিফ অব স্টাফ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, ক্লিনটন দম্পতি তদন্ত কমিটির সামনে হাজির হবেন।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন রিপাবলিকান–নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে তাদের বিরুদ্ধে আইনি তলব অমান্যের অভিযোগে ‘ক্রিমিনাল কনটেম্পট’ ঘোষণার বিষয়ে ভোটাভুটি হতে পারে—এমন আলোচনা চলছিল।

এপস্টেইন–সংক্রান্ত মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথিতে বিল ক্লিনটনের কয়েকটি ছবি থাকলেও তিনি কোনো ধরনের অনিয়মের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।

রিপাবলিকানদের নেতৃত্বাধীন হাউস ওভারসাইট কমিটি গত মাসের শেষ দিকে ক্লিনটন দম্পতিকে অবমাননার অভিযোগে অভিযুক্ত করার প্রস্তাব অনুমোদন করে, যেখানে কয়েকজন ডেমোক্র্যাট সদস্যও সমর্থন দেন।

ওই সময় কমিটির চেয়ারম্যান জেমস কোমার বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’। তবে ক্লিনটন দম্পতির আইনজীবীরা কমিটির তলবকে ‘কার্যকরযোগ্য নয়’ বলে উল্লেখ করে জানান, এপস্টেইন বিষয়ে তাদের কাছে থাকা ‘সীমিত তথ্য’ ইতোমধ্যেই সরবরাহ করা হয়েছে। তাদের দাবি, এই তলব মূলত রাজনৈতিক প্রতিপক্ষকে বিব্রত করার কৌশল।

সোমবার সন্ধ্যায় ক্লিনটন দম্পতির মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, তারা সদিচ্ছার ভিত্তিতে তদন্ত কমিটির সঙ্গে আলোচনা করেছেন এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য একটি দৃষ্টান্ত স্থাপনের প্রত্যাশা করছেন।

এপস্টেইনের নির্যাতনের শিকারদের কেউ কখনো বিল ক্লিনটনের বিরুদ্ধে অভিযোগ তোলেননি। এপস্টেইনের অপরাধ সম্পর্কে আগে থেকে জানতেন—এমন অভিযোগও তিনি অস্বীকার করেছেন। কংগ্রেসের নির্দেশে প্রকাশিত ছবিগুলোতে বিল ক্লিনটনকে এপস্টেইনের সঙ্গে এবং তার মালিকানাধীন একটি সম্পত্তিতে দেখা যায়। একটি ছবিতে তাকে সুইমিং পুলে এবং আরেকটিতে হট টাবের মতো স্থানে শুয়ে থাকতে দেখা গেছে।

এ বিষয়ে ক্লিনটনের মুখপাত্র বলেন, ছবিগুলো বহু পুরোনো এবং এপস্টেইনের অপরাধ প্রকাশ্যে আসার আগেই বিল ক্লিনটন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান আরও জানান, ক্লিনটন দম্পতিকে তলবের সিদ্ধান্ত দ্বিদলীয়ভাবে অনুমোদিত হয়েছিল এবং তাদের আইনজীবীদের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগের পরও তারা বারবার সময়ক্ষেপণ করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি