স্ত্রীসহ ৪ আত্মীয়কে গুলি করে হত্যা ভারতীয় বংশোদ্ভূত মার্কিনের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক কলহের জেরে স্ত্রীসহ চার আত্মীয়কে গুলি করে হত্যার অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। ঘটনার সময় ঘরের ভেতরে থাকা তিন শিশু অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।

জর্জিয়া পুলিশ জানিয়েছে, শুক্রবার (২৩ জানুয়ারি) ভোররাতে ব্রুক আইভি কোর্ট এলাকার একটি বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাত আনুমানিক আড়াইটার দিকে জরুরি সেবার নম্বর ৯১১-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন: অভিযুক্ত বিজয় কুমারের স্ত্রী মিনু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) ও হরিশ চন্দর (৩৮)। নিহতদের মধ্যে অন্তত একজন যুক্তরাষ্ট্রের নাগরিক নন বলে নিশ্চিত করেছে আটলান্টায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গুলির শব্দ পেয়ে ঘরে থাকা তিন শিশু প্রাণ বাঁচাতে একটি আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। তাদের মধ্যে একজন সাহসিকতার সঙ্গে ৯১১-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। শিশুরা সবাই অক্ষত রয়েছে এবং বর্তমানে এক আত্মীয়ের হেফাজতে আছে।

এ ঘটনায় অভিযুক্ত ৫১ বছর বয়সী বিজয় কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চারটি হত্যার অভিযোগসহ গুরুতর হামলা, অপরাধ সংঘটনের সময় হত্যা, ইচ্ছাকৃত হত্যা এবং শিশু নির্যাতনের একাধিক অভিযোগ আনা হয়েছে।

এদিকে, ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছে আটলান্টায় অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেল। শোকসন্তপ্ত পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি