মুক্ত বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে ভারত-ইইউ: শুল্ক ছাড়, প্রতিরক্ষায় অংশীদারিত্ব ও মবিলিটি এগ্রিমেন্টের সম্ভাবনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দীর্ঘদিনের আলোচিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চূড়ান্ত ঘোষণার দ্বারপ্রান্তে পৌঁছেছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সরকারি সূত্র।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, চুক্তিটি বাস্তবায়িত হলে ইউরোপীয় গাড়ি ও মদের ওপর ভারতের উচ্চ আমদানি শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হবে। এর বিনিময়ে ইউরোপের বিশাল বাজারে ভারতের তৈরি পোশাক, গয়না, ইলেকট্রনিক্স এবং রাসায়নিক পণ্যের প্রবেশাধিকার আরও সহজ হবে।

আগামী ২৫ থেকে ২৮ জানুয়ারি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের ভারত সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই চুক্তির ঘোষণা আসতে পারে। চুক্তিটি কার্যকর হলে ভারত ও ইউরোপের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মুক্ত বাণিজ্য চুক্তির পাশাপাশি ভারত ও ইইউ একটি নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতেও স্বাক্ষর করতে পারে। এশিয়ার দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া ও জাপানের পর ভারতই হবে তৃতীয় দেশ, যাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন এ ধরনের প্রতিরক্ষা অংশীদারিত্বে যুক্ত হচ্ছে। এছাড়া উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মী ও শিক্ষার্থীদের চলাচল সহজ করতে একটি ‘মবিলিটি এগ্রিমেন্ট’ সইয়ের সম্ভাবনাও রয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে ভারত ও ইইউর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৩৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। ২৭টি দেশের এই জোট বর্তমানে ভারতের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। তবে চুক্তি চূড়ান্ত হলেও ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন পেতে অন্তত আরও এক বছর সময় লাগতে পারে।

বিশ্বব্যাপী বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে এই চুক্তিকে ভারতের জন্য অত্যন্ত কৌশলগত হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে সর্বোচ্চ ৫০ শতাংশ করার পর বিকল্প বাজার খোঁজায় গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি।

দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক অধিবেশনে ইউরসুলা ফন ডার লিয়েন জানান, চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে থাকলেও কিছু স্পর্শকাতর বিষয়ে আলোচনা এখনও বাকি। বিশেষ করে গাড়ি আমদানিতে ভারতের উচ্চ শুল্ক কমানো নিয়ে দুই পক্ষের মধ্যে দরকষাকষি চলছে। শুল্ক হ্রাস পেলে ফক্সওয়াগন ও রেনল্টের মতো ইউরোপীয় গাড়ি নির্মাতারা ভারতের বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে যেতে পারবে।

তবে শুধু শুল্ক নয়, ইইউ-এর নতুন কার্বন ট্যাক্স এবং ভারতের জন্য জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস (জিএসপি) সুবিধা প্রত্যাহার নিয়েও উদ্বিগ্ন ভারত।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এসব কারণে ভারতের প্রায় ১ দশমিক ৯৫ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ক্ষতি পুষিয়ে নিতে মুক্ত বাণিজ্য চুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে দিল্লি।

দিল্লিভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন, 'এই চুক্তি কার্যকর হলে ভারতের তৈরি পোশাক ও চামড়াজাত পণ্যের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়বে। এতে বাংলাদেশ ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশের সঙ্গে ভারত সমানতালে প্রতিযোগিতা করতে পারবে।'

সূত্র: রয়টার্স

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি