আন্তর্জাতিক
তারেক রহমানের নেতৃত্বে ঢাকা–দিল্লি সম্পর্ক: নতুন শুরুর সম্ভাবনা, নাকি চলবে দ্বন্দ্ব?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। দলটির চেয়ারম্যান নেতা তারেক রহমানের নেতৃত্বে নতুন প্রশাসন দায়িত্ব নিতে যাচ্ছে এমন এক সময়ে, যখন ঢাকা–দিল্লি সম্পর্ক দীর্ঘ শীতলতার পর এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। নির্বাচনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলায় দেওয়া বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপির বিজয়ে অভিনন্দন জানান।
হরমুজ প্রণালী ঘিরে বাড়ছে উত্তেজনা, তেলের বাজারে অস্থিরতার শঙ্কা
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি অবনতির দিকে গেলে বৈশ্বিক অর্থনীতিও নতুন সংকটে পড়তে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এর এক বিশ্লেষণে বলা হয়েছে, চলমান উত্তেজনা জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে ঘিরে উদ্বেগ বাড়ছে।
ট্রাম্পের পোস্ট ঘিরে ক্ষোভ ওবামার: ‘সরকারি কর্মকর্তাদের লজ্জা-শিষ্টাচার হারিয়ে গেছে’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি বর্ণবাদী ভিডিওকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, একসময় সরকারি কর্মকর্তাদের মধ্যে যে লজ্জা-শিষ্টাচার ও পদের প্রতি সম্মানবোধ ছিল, তা এখন আর দেখা যায় না। খবর বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সম্প্রতি একটি আপত্তিকর ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটির শেষাংশে ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামাকে বানরের রূপে উপস্থাপন করা হয়, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
তেহরানে আবারও ইসরাইলের ভয়াবহ বিমান হামলা
ইরানের রাজধানী তেহরানে আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার (১ মার্চ) সকালে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার ফলে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো নগরী। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, রাজধানীর কেন্দ্রস্থলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। বিশেষ করে সাইয়্যেদ খন্দান ও কাসর ইন্টারসেকশন, ভানাক স্কয়ার এবং মোতাহারি স্ট্রিট এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে।
রমজানে আল-আকসায় মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি, উদ্বেগে ফিলিস্তিনিরা
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ-এ মুসলিমদের প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছেন জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি ও সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ একরিমা সাবরি। খবর জানিয়েছে। বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ একরিমা সাবরি বলেন, 'মুসলিমরা গভীর আশাবাদ ও আধ্যাত্মিক প্রস্তুতির মধ্য দিয়ে রমজানকে স্বাগত জানায় এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে এ মাসের প্রস্তুতি গ্রহণ করে।
কীভাবে খামেনির অবস্থান খুঁজে পেল সিআইএ; জানালো ইসরায়েল
তেহরানকে কেন্দ্র করে পরিচালিত এক গোপন সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু করা হয়। অভিযানের আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান–প্রদান হয়েছিল বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। বিশেষ করে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য হামলার সময়সূচি পরিবর্তনে বড় ভূমিকা রাখে। সূত্রগুলোর দাবি, কয়েক মাস ধরেই খামেনির অবস্থান ও চলাফেরা নিবিড় নজরদারিতে রেখেছিল সিআইএ।
শপথে অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্র সচিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে, ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, পূর্ববর্তী কর্মসূচির জন্য শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বদলে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
রাশিয়া গোয়েন্দা তথ্য সরবরাহ করছে ইরানকে, কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান সম্পর্কিত তথ্য ইরানকে রাশিয়া সরবরাহ করছে—এমন প্রতিবেদনের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। শুক্রবার (৬ মার্চ) এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ অঞ্চলের প্রতিটি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন এবং সে অনুযায়ী সামরিক পরিকল্পনা নির্ধারণ করা হচ্ছে।
করাচিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধসে অন্তত ১৪ জন নিহত
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর একটি আবাসিক ভবনের ছাদ ধসে অন্তত ১৪ জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। পাকিস্তানের করাচি শহরের গুল রানা কলোনির সোলজার বাজার এলাকায় বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। কর্মকর্তারা জানান, স্ট্রিট নম্বর ৫-এর কাছে আগা খান স্কুলসংলগ্ন এলাকায় বিস্ফোরণটি ঘটে। ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের সিভিল হসপিটাল করাচিতে নিয়ে যান। সেখানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইরানে হামলার তীব্র প্রতিবাদ উত্তর কোরিয়ার
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এই সামরিক অভিযানকে একটি ‘অবৈধ আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, এই হামলা ইরানের জাতীয় সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য এটি চরম হুমকি।
তিন দিনে ইরানের ৪২ যুদ্ধজাহাজ ধ্বংস: ট্রাম্প
শনিবার ফ্লোরিডার মায়ামিতে আয়োজিত ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ সম্মেলনে দেওয়া ভাষণে ট্রাম্প এসব দাবি করেন। যুদ্ধ পরিস্থিতির অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ইরানে যুক্তরাষ্ট্র খুব ভালো অবস্থানে রয়েছে এবং সাম্প্রতিক অভিযান অত্যন্ত সফল হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গত তিন দিনে ৪২টি যুদ্ধজাহাজ ধ্বংসের পাশাপাশি ইরানের বিমানবাহিনী ও যোগাযোগব্যবস্থাকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলা হয়েছে।
ইরানকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন, হুমকিতে মার্কিন বাহিনী!
ইরান চীনের সঙ্গে উন্নত অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র সিএম-৩০২ কেনার একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, এমন এক সময়ে এ আলোচনা এগোচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ইরানের আশপাশের এলাকায় বড় পরিসরে নৌবাহিনী মোতায়েন করে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।