আন্তর্জাতিক
গার্লফ্রেন্ডের কারণে নিহত মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট, দেশজুড়ে তাণ্ডব
মেক্সিকোর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা কার্ভান্তেস ওরফে ‘এল মেনচো’ নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হওয়ার পর থেকেই দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, দেশের ৩২টি রাজ্যের মধ্যে অন্তত ২০টি রাজ্যে এল মেনচোর মৃত্যুর পর সহিংসতা শুরু হয়েছে। এতে অন্তত ২৫ জন ন্যাশনাল গার্ড সদস্য প্রাণ হারিয়েছেন।
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আর ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’ বলে দাবি করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি খামেনির মৃত্যুর বিষয়টি সরাসরি নিশ্চিত করেননি। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি-এর খবরে বলা হয়েছে, নেতানিয়াহু সংক্ষিপ্ত বার্তায় এই মন্তব্য করেছেন। এর আগে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, যতদূর তার জানা, খামেনি জীবিত রয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এনবিসি নিউজ-এর লাইভে তিনি এ তথ্য জানান।
আয়াতুল্লাহ খামেনি নিহত, ইরানে ৪০ দিনের শোক
ইরানের সর্বোচ্চ নেতা বা দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনী ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, তার মৃত্যুতে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক কান্নাবিজড়িত কণ্ঠে জাতির উদ্দেশে দেওয়া বার্তায় বলেন, 'দেশের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতার শাহাদাতে ইরান গভীর শোকাহত।'
আজ রাতে ইরানে এ যাবতকালের সবচেয়ে বড় বোমাবর্ষণের ঘোষণা যুক্তরাষ্ট্রের
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আজ রাতে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালাবে। এসব স্থাপনাকে উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দেওয়া হবে বলেও দাবি করেন তিনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে। ফলে দুই দেশের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
নাইজেরিয়াতে বন্দুকধারীদের হামলা: নিহত অন্তত ৩২
নাইজেরিয়ার প্রত্যন্ত গ্রামে বন্দুকধারীদের পৃথক হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) নাইজার রাজ্যের বোরগু এলাকায় মোটরসাইকেলে করে আসা হামলাকারীরা একাধিক গ্রামে তাণ্ডব চালায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে চলমান নিরাপত্তা সংকট দিন দিন জটিল আকার ধারণ করছে। ওই অঞ্চলে আইএসআইএল-এর সঙ্গে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে।
ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অভিযানের ঘোষণা আইআরজিসির
ইরানজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর সামরিক অভিযানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর থেকে একাধিক সামরিক ও কৌশলগত স্থাপনায় একযোগে হামলা চালানো হয়। এতে খামেনিসহ দেশের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা নিহত হন।
তেহরানে ‘আমেরিকা-ইসরাইল নিপাত যাক’ স্লোগান
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু নিয়ে তেহরানের প্রধান সড়ক ও জনপদে সরকারের অনুগতদের বিশাল জনতা ভিড় করেছে। রোববার (১ মার্চ) ভোরের দিকে রাজধানীর রেভল্যুশন স্কয়ার ও তেহরান বিশ্ববিদ্যালয় এলাকার সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়। তেহরানে ভোর থেকেই শোকাহত মানুষের ঢল নেমে আসে। তারা দেশীয় পতাকা হাতে নিয়ে খামেনির ছবি সংবলিত প্লাকার্ডসহ মৌন মিছিল করে, শোকগাঁথা গান করেন এবং বিভিন্নভাবে আবেগবাহী পরিবেশ সৃষ্টি করেন।
বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সকল রাজনৈতিক পক্ষকে জাতীয় ঐক্য জোরদার করতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বার্তায় নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান। নির্বাচনের মাধ্যমে সৃষ্ট ইতিবাচক গতি কাজে লাগিয়ে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী করতে সব রাজনৈতিক অংশীজনের প্রতি আহ্বান জানান জাতিসংঘ প্রধান।
খামেনির মৃত্যুর খবরে গান বাজিয়ে আতশবাজি ফুটিয়ে ইরানিদের উল্লাস
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে, খামেনির নিহতের খবর ছড়িয়ে পড়ার পরই ইরানি নাগরিকরা রাস্তায় নেমে উল্লাস করেছেন। বার্তা সংস্থা এএফপির ভেরিফায়েড এক ভিডিও ফুটেজে দেখা যায়, ইরানিরা রাস্তায় নেমে গান বাজিয়ে, গাড়ির হর্ন বাজিয়েছে এবং আতশবাজি ফাটিয়ে উল্লাস করছে।
ইরানে সেনাবাহিনীতে বিভ্রান্তি-বিশৃঙ্খলা; ব্যারাক ছেড়ে ‘পালিয়েছেন’ ইরানি কমান্ডাররা!
বিভিন্ন সামরিক ঘাঁটির সেনা সদস্যদের সঙ্গে কথা বলে ইরান ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে জানিয়েছে, কিছু কমান্ডার হঠাৎ করেই ব্যারাক ত্যাগ করেছেন। তারা অধীনস্থ সেনাদের নিরাপত্তা ও পাহারার দায়িত্বে রেখে নিজেদের অবস্থান ত্যাগ করেছেন বলে অভিযোগ রয়েছে। ইরানের লোরেস্তান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে থাকা কয়েকজন সেনা জানান, খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে কমান্ড কাঠামো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তা পরিস্থিতিও অত্যন্ত নাজুক হয়ে উঠেছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
ইরানের প্রযুক্তি চুরি করে ব্যবহৃত হচ্ছে ইরানের বিরুদ্ধেই
যুক্তরাষ্ট্রের তৈরি ‘লুকাস’ একটি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন বা আত্মঘাতী ড্রোন। এর নকশা অনেকটাই ইরানের বহুল ব্যবহৃত শাহেদ–১৩৬ ড্রোনের মতো। মার্কিন গবেষকেরা ইরানের ড্রোন প্রযুক্তি বিশ্লেষণ ও রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এই ড্রোন তৈরি করেছে বলে জানা গেছে। এই ড্রোনের বড় সুবিধা হলো এর কম খরচ। প্রতিটি লুকাস ড্রোন তৈরিতে প্রায় ৩৫ হাজার ডলার ব্যয় হয়, যা একটি টমাহক ক্রুজ মিসাইলের তুলনায় অনেক কম।
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা
মধ্যপ্রাচ্যে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রতিশোধ হিসেবে চালানো ষষ্ঠ দফার অভিযান। আইআরজিসি জানিয়েছে, এই অভিযানে ইসরাইল ও বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে।