ইরানকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন, হুমকিতে মার্কিন বাহিনী!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরান চীনের সঙ্গে উন্নত অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র সিএম-৩০২ কেনার একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, এমন এক সময়ে এ আলোচনা এগোচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ইরানের আশপাশের এলাকায় বড় পরিসরে নৌবাহিনী মোতায়েন করে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, প্রায় ২৯০ কিলোমিটার পাল্লার সিএম-৩০২ ক্ষেপণাস্ত্রটি নিম্ন উচ্চতায় অত্যন্ত উচ্চ গতিতে উড়ে শত্রুপক্ষের নৌ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র ইরানের হাতে গেলে দেশটির সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং পারস্য উপসাগর ও আশপাশের অঞ্চলে মার্কিন নৌ-অভিযানের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, অন্তত দুই বছর ধরে চলা এই ক্ষেপণাস্ত্র সংক্রান্ত আলোচনা গত জুনে ইসরাইল–ইরান স্বল্পস্থায়ী সংঘাতের পর গতি পায়। আলোচনার অগ্রগতির সময় ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রীসহ একাধিক জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তা চীন সফর করেন।

তবে সম্ভাব্য চুক্তিতে কতগুলো ক্ষেপণাস্ত্র থাকবে, এর মোট মূল্য কত এবং সরবরাহের সময়সূচি কী—এসব বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের এক কর্মকর্তা বলেন, মিত্রদের সঙ্গে ইরানের সামরিক অংশীদারিত্ব রয়েছে এবং বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি সেই অংশীদারিত্ব কাজে লাগানোর উপযুক্ত সময়।

এ বিষয়ে চীনা কর্তৃপক্ষ ও হোয়াইট হাউস-এর কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি না হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর অবস্থান নিতে পারে।

বিশ্লেষকদের মতে, চীনের সঙ্গে এই চুক্তি চূড়ান্ত হলে এটি ইরানের কাছে উন্নত সামরিক প্রযুক্তি হস্তান্তরের একটি বড় দৃষ্টান্ত হবে। ২০০৬ সালে আরোপিত এবং গত সেপ্টেম্বরে পুনর্বহাল হওয়া জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে এমন লেনদেন আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি করতে পারে।

এদিকে মার্কিন নৌবাহিনী ইতোমধ্যেই প্রস্তুতি জোরদার করেছে। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ও ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড-সহ একাধিক যুদ্ধজাহাজ ইরানের নিকটবর্তী অঞ্চলে মোতায়েন রয়েছে। পর্যবেক্ষকদের মতে, চীন ইরানে পশ্চিমাপন্থি কোনো সরকার প্রতিষ্ঠার সম্ভাবনা ঠেকাতে আগ্রহী, কারণ তা তাদের আঞ্চলিক কৌশলগত স্বার্থের জন্য হুমকি হতে পারে।

সিএম-৩০২ ক্ষেপণাস্ত্রটি চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন (CASIC) বাজারজাত করে আসছে এবং এটিকে শীর্ষস্থানীয় জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হিসেবে প্রচার করা হচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, এটি বড় আকারের যুদ্ধজাহাজ ধ্বংসে সক্ষম।

প্রতিবেদন অনুযায়ী, সিএম-৩০২ ছাড়াও ইরান চীনের কাছ থেকে ভূমি-থেকে-আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, অ্যান্টি-ব্যালিস্টিক প্রযুক্তি এবং অ্যান্টি-স্যাটেলাইট সক্ষমতা অর্জনের বিষয়েও আলোচনা করছে। উল্লেখযোগ্য যে, ১৯৮০-এর দশকে চীন ছিল ইরানের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী। তবে আন্তর্জাতিক চাপের মুখে ১৯৯০-এর দশকের শেষ দিকে এ ধরনের অস্ত্র হস্তান্তর উল্লেখযোগ্যভাবে কমে যায়।

সূত্র: রয়টার্স, মডার্ন ডিপ্লোমেসি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি