আফগানিস্তানে মিনিবাস খাদে পড়ে নিহত ১৫

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আফগানিস্তানে যাত্রীবাহী একটি মিনিবাস পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির প্রাদেশিক পুলিশ জানিয়েছে, রাজধানী ফাইজাবাদের দিকে যাওয়ার পথে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার জন্য সড়কের চরমভাবে ক্ষতিগ্রস্ত অবস্থাকে দায়ী করেছেন পুলিশের কর্মকর্তারা।

নিহতদের মধ্যে ছয় শিশু, পাঁচ নারী ও চার পুরুষ রয়েছেন। পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান।

দীর্ঘদিনের যুদ্ধ ও সংঘাতের কারণে আফগানিস্তানে সড়ক অবকাঠামোর অবস্থা নাজুক। এর সঙ্গে ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল ও দুর্বল ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটছে।

এর আগে, গত বছরের আগস্টে পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ইরান থেকে ফেরা অভিবাসীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে ৭৮ জন নিহত হন। নিহতদের মধ্যে এক ডজনেরও বেশি শিশু ছিল। ওই দুর্ঘটনাটি সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়।

এছাড়া, একই মাসে রাজধানী কাবুলের কাছে একটি মহাসড়কে চালকের অবহেলায় একটি বাস উল্টে গিয়ে আরও ২৫ জন নিহত হন বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি