ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস: ৭ নিহত, ৮২ নিখোঁজ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং এলাকায় ভয়াবহ ভূমিধসে অন্তত সাতজন নিহত হয়েছেন এবং ৮২ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (BNPB)।

BNPB-এর মুখপাত্র আবদুল মুহারি বলেন, 'নিখোঁজের সংখ্যা উদ্বেগজনক। আমরা সর্বোচ্চ সক্ষমতা নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছি।'

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভোর আনুমানিক ২টার দিকে পশ্চিম বান্দুংয়ের পাসিরলাঙ্গু গ্রামে মাউন্ট বুরাংরাং পাহাড় থেকে নেমে আসা প্রবল পানির স্রোতে প্রায় ৩০টি বাড়ি মাটির নিচে চাপা পড়ে। এ সময় বেশিরভাগ বাসিন্দা ঘুমিয়ে ছিলেন।

ভূমিধসের প্রভাব পড়েছে ইন্দোনেশিয়ার চিতারুম ও চিবিত নদীর তীরবর্তী এলাকায়। নদীর পানি উপচে পড়ায় পশ্চিম জাভার কারাওয়াং জেলার ২০টি উপজেলায় বন্যার সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দিয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা পূর্বেই পশ্চিম জাভায় এক সপ্তাহের জন্য চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছিল। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকা প্রায় ৩০ হেক্টর (৭৪ একর) বিস্তৃত বলেও জানিয়েছে।

উদ্ধারকাজে সহায়তার পাশাপাশি পরিবেশ নষ্টের অভিযোগে ইন্দোনেশিয়ান সরকার ছয়টি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি