কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে আইনপ্রণেতাসহ ১৫ আরোহী নিহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় নর্তে দে সান্তান্দের বিভাগে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা সব ১৫ আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির সরকারি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থা সাতেনা পরিচালিত বিমানটি কুরাছিকা নামের একটি গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়। কলম্বিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল নিশ্চিত হয়েছে—বিমানে থাকা কোনো যাত্রী বা ক্রু সদস্যই বেঁচে নেই।

নিহতদের মধ্যে রয়েছেন দেশটির প্রভাবশালী আইনপ্রণেতা দিওজেনেস কুইনতেরো। তিনি কলম্বিয়ার দীর্ঘদিনের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতে ক্ষতিগ্রস্ত ৯ মিলিয়নেরও বেশি মানুষের প্রতিনিধি হিসেবে দেশটির নিম্নকক্ষে দায়িত্ব পালন করছিলেন। মানবাধিকার রক্ষক হিসেবে নিজ অঞ্চলে তার ব্যাপক পরিচিতি ছিল।

এ ছাড়া বিমানে কুইনতেরোর দলের সদস্য নাতালিয়া অ্যাকোস্টা এবং আসন্ন মার্চে অনুষ্ঠেয় কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদোও ছিলেন।

উল্লেখ্য, কুইনতেরো ২০২২ সালে শান্তি চুক্তির আওতায় সৃষ্ট বিশেষ ১৬টি আসনের একটিতে নির্বাচিত হন, যা সংঘাতকবলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে গঠিত হয়েছিল।

বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ‘এইচকে৪৭০৯’ রেজিস্ট্রেশন নম্বরের বিমানটি স্থানীয় সময় সকাল ১১টা ৪২ মিনিটে সান্তান্দেরের রাজধানী কুকুতা বিমানবন্দর থেকে ওকান্যার উদ্দেশে যাত্রা শুরু করে। সাধারণত এই রুটে পৌঁছাতে প্রায় ৪০ মিনিট সময় লাগে। তবে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে যান্ত্রিক ত্রুটি বা প্রতিকূল আবহাওয়া দুর্ঘটনার পেছনে দায়ী কি না, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে কলম্বিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজও এক শোকবার্তায় বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো দেশ শোকাহত।

কুইনতেরোর রাজনৈতিক দল ‘ইউ পার্টি’ এক বিবৃতিতে তাকে জনসেবায় নিবেদিতপ্রাণ ও প্রতিশ্রুতিবদ্ধ নেতা হিসেবে আখ্যায়িত করেছে। ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন উত্তাল এই অঞ্চলে তার অকাল মৃত্যু মানবাধিকার রক্ষায় বড় শূন্যতা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

সূত্র: সিবিএস নিউজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি