ইরান ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুত মার্কিন সেনাবাহিনী: পেন্টাগন প্রধান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

ইরানকে পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়নে মার্কিন সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত—এ কথা জানিয়েছেন পেন্টাগনের প্রধান পিট হেগসেথ।

বৃহস্পতিবার এক বক্তব্যে হেগসেথ বলেন, ইরান যেন পারমাণবিক সক্ষমতার পথে এগোতে না পারে, সে লক্ষ্যে ট্রাম্প প্রশাসন প্রয়োজনীয় সব বিকল্প বিবেচনায় রাখছে। এ সময় মধ্যপ্রাচ্য অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সামরিক শক্তি মোতায়েন থাকার কথাও উল্লেখ করা হয়।

এক মন্ত্রিসভা বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি হেগসেথের কাছে ইরান পরিস্থিতি নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, “তাদের (ইরান) পারমাণবিক সক্ষমতার পেছনে ছোটা উচিত নয়। এই প্রেসিডেন্ট যুদ্ধ দপ্তরের কাছে যা প্রত্যাশা করবেন, তা বাস্তবায়নে আমরা প্রস্তুত।” এখানে তিনি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনানুষ্ঠানিক নামকরণ ‘ওয়ার ডিপার্টমেন্ট’-এর কথা উল্লেখ করেন।

মার্কিন কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে বিভিন্ন বিকল্প পর্যালোচনা করছেন, তবে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানজুড়ে বিক্ষোভকারীদের ওপর দেশটির ধর্মীয় শাসকদের রক্তক্ষয়ী দমন-পীড়নের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক দমননীতির প্রতিবাদে শুরু হওয়া এসব আন্দোলন বর্তমানে কিছুটা স্তিমিত হলেও পরিস্থিতি এখনো নজরদারিতে রয়েছে।

এর আগে ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড চলতে থাকলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। তিনি আরও বলেন, জুন মাসে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর যদি তেহরান পুনরায় পারমাণবিক কর্মসূচি শুরু করে, তবে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু