ইরানকে ঘিরে যুদ্ধের শঙ্কা তীব্র, সামরিক প্রস্তুতিতে তেহরান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়াতে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা চললেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে নিজেদের রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে ইরান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের মুখে থাকলেও আলোচনা নয়, বরং প্রতিরোধের পথেই এগোতে চায় তেহরান।

ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা ধারাবাহিকভাবে জানিয়ে আসছেন, যেকোনো আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত।

এমন উত্তেজনাকর পরিস্থিতিতে শুক্রবার তুরস্ক সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তুরস্কের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন তিনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় তেহরান।

আঞ্চলিক বিশ্লেষকদের ধারণা, এই বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে সামরিক হামলা থেকে বিরত রাখতে মধ্যস্থতার চেষ্টা চালাবে তুরস্ক। কারণ বর্তমানে তেহরানে মার্কিন হামলার আশঙ্কা চরমে পৌঁছেছে।

এরই মধ্যে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশাল মার্কিন নৌবহর ইরানের জলসীমার কাছাকাছি অবস্থান নিয়েছে। তিনি ইরানে সরকার পরিবর্তন ও সামরিক হামলার ইঙ্গিতও দেন।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আলোচনার চেয়ে দেশ রক্ষাই এখন তাদের প্রধান অগ্রাধিকার। আলোচক দলের এক জ্যেষ্ঠ সদস্যের বরাত দিয়ে বলা হয়, ইরান বর্তমানে ‘২০০ শতাংশ’ প্রস্তুত থাকার নীতিতে চলছে।

আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইরান তাদের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। গত জুনে ১২ দিনের যুদ্ধের পর থেকে দেশটি একাধিক সামরিক মহড়া চালিয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইরানি বাহিনী ঘোষণা দেয়, সশস্ত্র বাহিনীতে এক হাজার নতুন কৌশলগত ড্রোন যুক্ত করা হয়েছে, যার মধ্যে আত্মঘাতী ড্রোনও রয়েছে।

ইরানের সেনাবাহিনীর কমান্ডার আমির হামাতি এক বিবৃতিতে বলেন, হুমকির মাত্রা অনুযায়ী দ্রুত যুদ্ধ সক্ষমতা বজায় রাখা, তা আরও উন্নত করা এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক জবাব দেওয়াই তাদের লক্ষ্য।

এদিকে দেশটির সরকারপন্থী জনগণও সম্ভাব্য মার্কিন হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার কথা বলছেন। এক তরুণী আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের কিছু করতে পারবে না। হামলা হলে ইরান চূড়ান্ত জবাব দেবে।

সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রস্তুতিও জোরদার করছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সীমান্তবর্তী প্রদেশগুলোর গভর্নরদের প্রয়োজনীয় পণ্য, বিশেষ করে খাদ্য আমদানির প্রস্তুতি রাখতে নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে বিমান হামলার সময় সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুতের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি