ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। এ ঘটনায় আরও অনেকে গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আলাগোয়াস অঙ্গরাজ্যের একটি গ্রামীণ এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় সকালে প্রায় ৬০ যাত্রী বহনকারী বাসটি একটি বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় কয়েকজন যাত্রী বাসের বাইরে ছিটকে পড়েন এবং অনেকে উল্টে যাওয়া বাসের নিচে আটকা পড়েন। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান।
আলাগোয়াস রাজ্য সরকারের এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে সাতজন নারী, পাঁচজন পুরুষ এবং চারজন শিশু রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।
ব্রাজিলীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাসটি উত্তর-পূর্বাঞ্চলের সিয়ারা অঙ্গরাজ্যে পালিত ‘আওয়ার লেডি অব ক্যান্ডেলারিয়া’ নামের একটি ধর্মীয় উৎসব থেকে ফিরছিল। প্রতি বছর ২ ফেব্রুয়ারি এ উৎসবে হাজারো ভক্ত অংশ নেন।
সংবাদ সম্মেলনে আলাগোয়াস এভিয়েশন ডিপার্টমেন্টের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো জানান, একটি বাঁকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনাটি অত্যন্ত ভয়াবহ ও অস্বাভাবিক ছিল বলে তিনি মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি বাস সড়কের পাশে এক পাশে হেলে পড়ে আছে এবং আহত যাত্রীরা সাহায্যের অপেক্ষায় বসে আছেন। দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে গুরুতর আহত এক শিশুসহ কয়েকজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আলাগোয়াস অঙ্গরাজ্যের গভর্নর পাওলো দান্তাস দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, এই দুঃসময়ে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি তিনি সংহতি জানাচ্ছেন। তিনি অঙ্গরাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
উল্লেখ্য, ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা নতুন নয়। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর আগে গত অক্টোবরে পেরনামবুকো অঙ্গরাজ্যে একটি বাস দুর্ঘটনায় ১৭ জন এবং ডিসেম্বর মাসে মিনাস জেরাইস অঙ্গরাজ্যে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হন।