একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালি আর নেই

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় বিবিসির মাধ্যমে বিশ্বের কাছে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের ছবি পৌঁছে দেওয়া প্রখ্যাত সাংবাদিক মার্ক টালি আর নেই। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (২৫ জানুয়ারি) দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

বিবিসির দক্ষিণ এশিয়ার প্রাক্তন সংবাদদাতা মার্ক টালি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকা থেকে সরাসরি রাজশাহী পর্যন্ত সড়ক পথে সফর করেছিলেন। পাকিস্তানি সেনারা তখন সীমান্ত এলাকা পর্যন্ত পৌঁছানোর পর সাংবাদিকদের ঢুকতে অনুমতি দিয়েছিল। মার্ক টালির সঙ্গে তখন ব্রিটিশ টেলিগ্রাফের যুদ্ধবিষয়ক প্রতিবেদক ক্লেয়ার হলিংওয়ার্থ ছিলেন।

গ্রামের পর গ্রাম পুড়ে যাওয়া, ব্যাপক হত্যাযজ্ঞ এবং সাধারণ মানুষের ভয়াবহ দুর্দশা সবকিছুই তিনি সরেজমিনে দেখেছেন। তাঁর প্রকাশিত প্রতিবেদনগুলো তখন বিশ্বমঞ্চে মুক্তিযুদ্ধের খবর জানার অন্যতম উৎস ছিল।

মার্ক টালি ২০১২ সালে বাংলাদেশ সরকার থেকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ পেয়েছিলেন। দীর্ঘকাল বিবিসিতে কর্মরত থাকার পর তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবেও কাজ করেছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি